ভালুকায় পৌরসভা সদর ক্লাস্টার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন”

তাপস কুমার দেবনাথ  ভালুকা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে ভালুকা পৌরসভা সদর ক্লাস্টার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার বিকেলে ভালুকা সিটি গার্ডেন–২ এ আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় মোঃ হাছেন আলীকে আহ্বায়ক এবং মোঃ আজিম উদ্দিন সুমনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ হাফিজ উদ্দিন, হুসাইন মোঃ রোমান, মোঃ আফজালুর রহমান, তাপস কুমার দেবনাথ এবং মোছাম্মদ সেলিমা আক্তার শিমু। এছাড়াও ভালুকা পৌরসভা সদর ক্লাস্টারের অন্তর্ভুক্ত সকল কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের প্রধানদের সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এ সময় ভালুকা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদর ক্লাস্টারের অধিকাংশ কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা বলেন, কিন্ডারগার্টেন শিক্ষার মানোন্নয়ন, পারস্পরিক সমন্বয় এবং সংগঠনের কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটির রূপরেখা প্রণয়ন ও বাস্তবায়ন করবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *