ময়মনসিংহে ডিবির অভিযানে চিহ্নিত দুই চাঁদাবাজ গ্রেফতার,

আব্দুল হক লিটন ঃ

জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ধারাবাহিক অভিযানে চিহ্নিত দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) ভোররাতে কোতোয়ালী মডেল থানার বাঘমারা ও মাসকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— রাজিব আহাম্মেদ ওরফে বাবু মিয়া (৩০), পিতা-নুরুজ্জামান ওরফে বাদশা মিয়া, মাতা-সুফিয়া জামান, সাং-বাঘমারা এবং হৃদয় ওরফে সাকিব (২৮), পিতা-মামুন মিয়া ওরফে ঢাকাইয়া মামুন, মাতা-শিল্পি, সাং-কৃষ্টপুর। তারা উভয়েই কোতোয়ালী থানার বাসিন্দা।

এসআই (নিঃ) রাজীব তালুকদার, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশনায় সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে এই চক্রটি শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

See also  ময়মনসিংহে দীর্ঘ ২৩ বছর পর আশরাফ হত্যা মামলায় ছয় আসামির যাবজ্জীবন

এছাড়া সাম্প্রতিক সময়ে জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় ডিবি পুলিশের ধারাবাহিক অভিযানে আরও একাধিক সাফল্য এসেছে।

👉 ০৯ জন ডাকাত দলের সক্রিয় সদস্যকে গ্রেফতার করে ১৪০ কেজি লুণ্ঠিত তামার তার উদ্ধার করা হয়।
👉 এদের মধ্যে ০৮ জন ডাকাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
👉 চোরাইকৃত ২টি অটোরিকশা ও একটি মিশুকসহ গ্রেফতার করা হয়েছে ৫ জন চোর।
👉 মাদকবিরোধী অভিযানে ১২৬৫ পিস ইয়াবা, ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৭ গ্রাম হেরোইনসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
👉 ছিনতাইবিরোধী অভিযানে ১৫ জন চিহ্নিত ছিনতাইকারী ধরা পড়েছে।

See also  ময়মনসিংহে "জুলাই পুনর্জাগরণ-২০২৫" উপলক্ষে রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জেলা গোয়েন্দা শাখার এই ধারাবাহিক অভিযান অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবির এমন অভিযান আগামী দিনেও চলমান থাকবে বলে জানিয়েছে পুলিশ।

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with