শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য জনগণ প্রস্তুত,-এমরান সালেহ প্রিন্স:

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আগামী ফেব্রুয়ারীর নির্বাচনকে অর্থবহ ও সফল করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি জনগণ সর্বাত্মক সহযোগীতা করতে প্রস্তুত। তিনি বলেন, সকল রাজনৈতিক দল একযোগে কাজ করলে নির্বাচন হবে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক। সকল ভোটার স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দেবে এবং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান আরও শক্তিশালী হবে।

শুক্রবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সাকুয়াই বাজারে আদর্শ সমাজ কল্যাণ পরিষদ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের সম্মাননা, আর্থিক সহযোগিতা প্রদান এবং শকুয়াই ইউনিয়নের গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমরান সালেহ প্রিন্স। অনুষ্ঠানে তিনি শহীদ পরিবার ও আহতদের সম্মাননা স্মারক ও আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং শকুয়াই ইউনিয়নের গুণীজনদের সম্মাননা স্মারক তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে এমরান সালেহ প্রিন্স বলেন, “দেশ-বিদেশে পালিয়ে থাকা ষড়যন্ত্রকারীরা নির্বাচনের ওপর প্রভাব ফেলতে নানা চক্রান্ত করতে পারে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিরোধ করতে হবে। জিয়া পরিবার বাংলাদেশের জন্য আশীর্বাদ। শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশ স্বাধীন করেছিলেন, বহু-দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছেন।”

See also  ফুলপুরে পুলিশের বিশেষ অভিযান : ভারতীয় মদ, কম্বল ও প্রাইভেটকারসহ আটক ৮

তিনি জনগণকে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিয়ে বলেন, “গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ বেয়ে আমরা এগিয়ে চলেছি। ইনশাআল্লাহ আগামী নির্বাচনের মধ্য দিয়ে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের সূচনা হবে। নতুন বাংলাদেশের স্বপ্ন শুধু একজনের নয়, সকল জনগণের।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির, স্বদেশী ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, ধারা ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, আমতৈল ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান, শকুয়াই ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইঊনূস আলী খান, জেলা যুব দলের সহ-সভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, জেলা ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাঈমুর আরেফিন পাপন, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং শহিদুল হক খান সুজন।

See also  সড়কে প্রাণ গেল ১৪ জনের, মৃত্যু থামছে না তারাকান্দা-ফুলপুর মহাসড়ক

আদর্শ সমাজ কল্যাণ পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আবুল বাশার মিয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং কেন্দ্রীয় সহ-সভাপতি রিয়াজ মাহমুদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এছাড়াও এমরান সালেহ প্রিন্স বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে জুম্মার নামাজের পর শকুয়াই বাজার জামে মসজিদে এবং সন্ধ্যায় হালুয়াঘাট পৌর শহরের দলীয় কার্যালয়ে দোয়ায় অংশ নেন।

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with