সন্ত্রাসী হামলার প্রতিবাদে ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ মিছিল, যুবদলের সক্রিয় অংশগ্রহণ

মোঃ আব্দুল হক লিটনঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিক এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত এরশাদ উল্লার ওপর গণসংযোগকালে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ময়মনসিংহ মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে ময়মনসিংহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ প্রতিবাদ মিছিলটি নগরীর কেন্দ্রীয় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে ময়মনসিংহ মহানগর যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

See also  ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মজিদের মতবিনিময়

মিছিলে অংশগ্রহণকারীরা সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, নির্বাচনী পরিবেশকে ভয়ভীতি ও সন্ত্রাসের মাধ্যমে বাধাগ্রস্ত করার অপচেষ্টা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। এ ধরনের হামলা অব্যাহত থাকলে জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, শান্তিপূর্ণ গণসংযোগে হামলা প্রমাণ করে যে একটি মহল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে সহিংসতার আশ্রয় নিচ্ছে। তারা অবিলম্বে সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।

See also  লন্ডন বৈঠকে জনগণ খুশি, জমায়াত-এনসিপি অখুশি: ধোবাউড়ায় প্রিন্সের হুঁশিয়ারি

প্রতিবাদ মিছিলে ময়মনসিংহ মহানগর যুবদলের নেতাকর্মীরা সংগঠিতভাবে অংশগ্রহণ করেন। এ সময় যুবদলের পক্ষ থেকে বক্তব্য রাখেন শেখ নূরে আলম সিদ্দিকী (আলম), যুগ্ম সাধারণ সম্পাদক, ময়মনসিংহ মহানগর যুবদল। তিনি বলেন, “নির্বাচনী মাঠে ভয় দেখিয়ে লাভ নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুবদল রাজপথে ছিল, আছে এবং থাকবে।”

শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলে নেতাকর্মীরা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with