সাংবাদিক তুহিন হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তি ও রাষ্ট্রীয় নিরাপত্তা দাবিতে ঈশ্বরগঞ্জে সুজনের মানববন্ধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

গাজীপুরে দৈনিক প্রতিদিনের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৩টায় উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ, কিশোরগঞ্জ মহাসড়কে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নীলকণ্ঠ আইচ মজুমদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আউয়াল, উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান সেলিম প্রমুখ।

See also  প্রতিহিংসার রাজনীতি না করে আসুন উন্নয়নের রাজনীতি করি — প্রিন্স

বক্তারা বলেন, গত বৃহস্পতিবার গাজীপুরের চান্দনা চৌরাস্তায় প্রকাশ্য দিবালোকে সাংবাদিক তুহিনকে যেভাবে হত্যা করা হয়েছে, তা দেশের সাংবাদিক সমাজের জন্য এক ভয়াবহ বার্তা। এছাড়াও সাগর-রুনি হত্যাকাণ্ডসহ অতীতের সাংবাদিক হত্যার ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় একটি উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা তুহিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং সারাদেশে সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

See also  পিবিআই ময়মনসিংহে অগ্নি-নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা

এ সময় স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুজন সদস্যরা উপস্থিত ছিলেন।

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with