সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ফুলবাড়িয়ায় সাংবাদিকদের মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি: জাহাঙ্গীর আলম

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন তাঁর নিজ উপজেলা ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সাংবাদিকগন।

শুক্রবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ফুলবাড়ীয়া ছাড়াও জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজে চিহ্নিত সন্ত্রাসীদের দেখা গেলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এটি প্রশাসনের ব্যর্থতা। অবিলম্বে আসামিদের গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

See also  নবনিযুক্ত বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীকে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

এসময় বক্তব্য দেন ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সহসভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সাংবাদিক নূরুল ইসলাম খান, কবীর উদ্দিন সরকার হারুন, এনায়েতুর রহমান, রফিকুল ইসলাম মানিক, শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম তরফদার প্রমুখ।

পারিবারিক সূত্রে জানা যায়, পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তুহিন সবার ছোট। ২০০৫ সাল থেকে পরিবার নিয়ে গাজীপুরের চান্দনা এলাকায় বসবাস করে আসছিলেন তিনি। সেখানে ক্লিনিক ব্যবসার পাশাপাশি কয়েক বছর ধরে সাংবাদিকতায় যুক্ত ছিলেন।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with