
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ের এক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার নাম মোঃ আজিজুল হক (৫১)।
বৃহস্পতিবার (৫ মার্চ) সৌদি আরবের আল-কাসিম অঞ্চলের বুড়াইদা শহরে বাংলাদেশ সময় সকাল প্রায় ৯টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
জানা যায়, গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের দক্ষিণ পুখুরিয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের বড় ছেলে আজিজুল হক দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাস জীবনযাপন করছিলেন। ঘটনার দিন তিনি বাংলাদেশ সময় সকাল আনুমানিক ৯টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে সহকর্মীরা জানিয়েছেন।
আজিজুল হক মৃত্যুকালে তার বৃদ্ধ মা, স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মামা গফরগাঁও মহিলা কলেজের প্রভাষক সাব্বির কামাল।
প্রবাসে কর্মরত অবস্থায় এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবারের পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও গভীর শোক ও বেদনার সৃষ্টি






















