Monthly Archives: October 2025

ময়মনসিংহে ঘোড়ার গাড়িতে ঝাঁকঝমক বিদায়, প্রিয় শিক্ষক আনিসুর রহমানের

মোঃ আব্দুল হক লিটনঃ শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি এক আজীবনের সাধনা। এমনই এক সাধকের নাম মোঃ আনিসুর রহমান, যিনি ৩২ বছর ৪ মাস ধরে আলোকিত করেছেন অসংখ্য শিক্ষার্থীর জীবন। দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টানলেন তিনি, তবে বিদায়টা ছিল একেবারে ব্যতিক্রমী ও স্মরণীয়। বৃহস্পতিবার সকাল থেকেই ময়মনসিংহ সদরের সাহেব কাচারী লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বিদ্যালয় প্রাঙ্গণে …

Read More »

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য, র‌্যাবের অভিযানে গ্রেফতার ১৮,

মোঃ আব্দুল হক লিটনঃ গরিব ও অসহায় রোগীদের কষ্টের টাকা হাতিয়ে নিচ্ছিল একদল দালাল চক্র। তারা নিজেদের হাসপাতালের কর্মচারী বা পরিচিতজন হিসেবে পরিচয় দিয়ে রোগী ও স্বজনদের ভুল পথে চালিত করত। কম খরচে উন্নত চিকিৎসা বা অভিজ্ঞ ডাক্তার দেখাবে, এমন মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত করে পাঠিয়ে দিত অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। কেউ কেউ রোগীকে জিম্মি করেও রাখত। এই প্রতারণার জালে …

Read More »

হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

মোঃ আব্দুল হক লিটনঃ যেখানে জ্ঞানের আলো জ্বালানোর স্থানে এক প্রতিবন্ধী তরুণী হারিয়েছে তার জীবনের শান্তি ও নিরাপত্তা। একজন শিক্ষক, যিনি হওয়ার কথা ছিলেন শিক্ষার্থীদের পথপ্রদর্শক, সেই শিক্ষকই নেমে গেলেন নরকের গভীরে। ময়মনসিংহের হালুয়াঘাট সংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম কর্তৃক শারীরিক প্রতিবন্ধী তরুণী শারমিন আক্তার (২০)কে ধর্ষণের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চলের সৃষ্টি হয়েছে। পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে, …

Read More »

তারেক রহমানের নেতৃত্বে যুবশক্তি হবে জাতীয় মুক্তির হাতিয়ার— এমরান সালেহ প্রিন্স

মোঃ আব্দুল হক লিটনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় গেলে দেশের বেকার যুবকদের মুখে হাসি ফোটাতে বিপুল কর্মসংস্থান কর্মসূচি হাতে নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে যুবশক্তিই হবে জাতীয় মুক্তির হাতিয়ার। বিএনপি ক্ষমতায় এসে বেকারত্বকে যাদুঘরে পাঠাবে এবং হতাশ যুব সমাজকে কর্মসংস্থানের মাধ্যমে নতুন আশার আলো দেখাবে। মঙ্গলবার বিকেলে …

Read More »

গৌরীপুর ৩ আসনে ধানের শীষে কে পাবেন  মনোনয়ন: গরমে উত্তপ্ত নির্বাচনী মাঠ

মোঃ আব্দুল হক লিটনঃ ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা প্রচার-প্রচারণায় দিনরাত ব্যস্ত। উপজেলাসহ ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা জুড়ে তারা সভা-সমাবেশ, হাট-বাজার, চা-দোকান এবং সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন। এই আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তুঙ্গে, তবে জামায়াতের প্রার্থী মাওলানা মো. বদরুজ্জামান ইতিমধ্যেই একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। বিএনপিতে …

Read More »

বিপ্লবী নেতৃত্বে নূরে আলম সিদ্দিকীর ডাকে জেগে উঠলো ময়মনসিংহ মহানগর যুবদল

মোঃ আব্দুল হক লিটন: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে ময়মনসিংহ মহানগর যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। নেতৃত্ব দেন মহানগর যুবদলের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী (আলম)। তাঁর নেতৃত্বে রাজপথ কেঁপে ওঠে স্লোগানে, মুখরিত হয় গোটা শহর। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে টাউন হলে এসে শেষ হয়। শহরের প্রতিটি মোড়ে দেখা যায় উত্তেজনা, …

Read More »

ফুলপুর-তারাকান্দার আশা ও পরিবর্তনের প্রতীক—সাহসী তরুণ নেতা জোবায়েদ হোসেন শাকিল

মোঃ আব্দুল হক লিটনঃ রাজনীতির মাঠে যখন হতাশা, বিভাজন ও স্বার্থের প্রতিযোগিতা দিন দিন বাড়ছে—তখন এক তরুণ নেতা নীরবে মানুষের আস্থা ফিরিয়ে আনার লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি মোহাম্মদ জোবায়েদ হোসেন শাকিল, ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনয়ন প্রত্যাশী। ফুলপুর ও তারাকান্দা অঞ্চলের প্রত্যন্ত জনপদে এখন তার নাম উচ্চারিত হচ্ছে পরিবর্তনের প্রতীক হিসেবে, একজন সাহসী, ত্যাগী ও মানবিক নেতার …

Read More »

অবৈধ ব্যবসা ও অপরাধ দমনে নির্ভীক ও সৎ পুলিশ কর্মকর্তা হিসেবে আলোচনায় এসআই সোহেল রানা

মোমেনা আক্তার সোনিয়া ময়মনসিংহ প্রতিনিধিঃ অবৈধ পণ্য ও অপরাধ দমনে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এসআই মোঃ সোহেল রানা পরিচালিত এক বিশেষ অভিযানে ৫০ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সকালে সিকে ঘোষ রোডের ছায়াবানী সিনেমা হলের সামনে এ অভিযান পরিচালিত হয়। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন এসআই সোহেল রানা। অভিযানের সময় …

Read More »

ঈশ্বরগঞ্জে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি নেতা এম এ মজিদ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্যস্ত সময় পার করছেন উপজেলা বিএনপির সদস্য ও ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এম এ মজিদ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন, হাট-বাজার ও পাড়া-মহল্লায় গণসংযোগ করে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি দলের পক্ষে জনসমর্থন গড়ে তুলতে নিরলসভাবে …

Read More »

ইসকন নিষিদ্ধের দাবিতে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি গাজীপুরের টঙ্গী টিএনটি এলাকার মসজিদের ইমাম ও খতিব মুহিবুল্লাহ মাদানিকে অপহরণ, আইনজীবী আলিফ হত্যা এবং সারাদেশে মুসলিম মেয়েদের টার্গেট করে সঙ্গবদ্ধ ধর্ষণের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ শাখার আয়োজনে জুমার নামাজ শেষে ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদ থেকে …

Read More »