অবৈধ ব্যবসা ও অপরাধ দমনে নির্ভীক ও সৎ পুলিশ কর্মকর্তা হিসেবে আলোচনায় এসআই সোহেল রানা

মোমেনা আক্তার সোনিয়া ময়মনসিংহ প্রতিনিধিঃ

অবৈধ পণ্য ও অপরাধ দমনে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এসআই মোঃ সোহেল রানা পরিচালিত এক বিশেষ অভিযানে ৫০ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সকালে সিকে ঘোষ রোডের ছায়াবানী সিনেমা হলের সামনে এ অভিযান পরিচালিত হয়।

গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন এসআই সোহেল রানা। অভিযানের সময় কোনো অভিযুক্তকে আটক করা সম্ভব না হলেও জব্দ করা অবৈধ কম্বলগুলো আইনগত প্রক্রিয়ায় থানায় হস্তান্তর করা হয়েছে।

See also  তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

অভিযান শেষে এসআই মোঃ সোহেল রানা বলেন, জনগণের জান-মালের নিরাপত্তাই আমার অঙ্গীকার। আমার ফাঁড়ির এলাকায় কোনো চোর, মাদক ব্যবসায়ী বা অবৈধ ব্যবসায়ীকে টিকতে দেওয়া হবে না। মানুষ যেন নির্ভয়ে চলাফেরা করতে পারে, সেটাই আমার মূল লক্ষ্য।

অপরাধ দমনে সাহসী ভূমিকা ও মানবিক দৃষ্টিভঙ্গির জন্য এসআই সোহেল রানা এলাকাবাসীর কাছে ইতোমধ্যেই একজন সৎ, নির্ভীক ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেছেন। তার কর্মদক্ষতা ও দ্রুত অভিযানের কারণে কোতোয়ালি মডেল থানার আওতাধীন এলাকায় অপরাধের হার কমেছে।

See also  তোমরা প্রত্যেকেই এক একজন সম্ভাবনাময় ভবিষ্যৎ প্রজন্ম — ইউএনও সীমা

স্থানীয়রা জানান, এসআই সোহেল রানা শুধু একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা নন, বরং জনগণের ভরসার প্রতীক। তার নেতৃত্বে নিয়মিত মাদক, চোরাচালান ও অপরাধ দমনে অভিযানের ধারাবাহিকতা এলাকায় স্বস্তি ফিরিয়ে এনেছে।

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with