ফুলপুরে শহীদ কৃষক সাইফুল ইসলামের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা ও মিলাদ মাহফিল

তপু রায়হান রাব্বি , ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

জুলাই-আগস্ট ২০২৪ সালের গণআন্দোলনে ময়মনসিংহের ফুলপুর উপজেলার প্রথম শহীদ কৃষক সাইফুল ইসলামের ১ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, কবর জিয়ারত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুলাই) দুপুরে ফুলপুর উপজেলার আমুয়াকান্দা এলাকায় শহীদ সাইফুল ইসলামের কবরস্থানে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্যসচিব হেলাল উদ্দিন হেলু, ময়মনসিংহ উত্তর জেলা যুবদল, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং শহীদের পরিবারের সদস্যরা।

See also  সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় ময়মনসিংহের যুবকের মৃত্যু

আলোচনা সভায় বক্তারা শহীদ সাইফুল ইসলামের আত্মত্যাগকে গণতান্ত্রিক আন্দোলনের পথচলায় অনন্য বলিষ্ঠ ভূমিকা হিসেবে উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ২০ জুলাই ২০২৪ খ্রিষ্টাব্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ধান বিক্রি করতে ফুলপুর পৌর এলাকার পায়রী রোড আমুয়াকান্দা ধান মহলে আসেন চকঢাকিরকান্দা গ্রামের কৃষক সাইফুল ইসলাম। ওই সময় পুলিশের গুলিতে তিনি শহীদ হন।

See also  ময়মনসিংহে 'নদী বাংলা জিরো পয়েন্ট মোবাইল' দোকানে দুর্ধর্ষ চুরি, কোটি টাকার ক্ষতি

শহীদ সাইফুল ইসলামের স্মৃতির প্রতি ফুলপুরবাসী শ্রদ্ধা জানিয়ে এ দিনে প্রতিবছর নানা কর্মসূচি পালনের প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with