সমন্বয়হীনতায় যেন ব্যত্যয় না ঘটে, সতর্ক করলেন ডিসি মুফিদুল আলম

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম।

সভায় বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়েছে এবং জেলা স্বাস্থ্য বিভাগের অধীনস্থ সব অফিস প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, শহরের যানজট নিরসনে রাস্তাঘাট মেরামতসহ সিএনজি ও অটোরিকশার রোড প্ল্যান বাস্তবায়নে কার্যক্রম চলমান রয়েছে। শহরের মেছোয়া বাজার এলাকায় ফুটপাতে অবৈধ দোকান বসা রোধে আনসার সদস্য নিয়োগের বিষয়েও বাজার কমিটিকে পত্র দেওয়া হয়েছে।

See also  দলের সিদ্ধান্তই চূড়ান্ত—ধানের শীষের বিরুদ্ধে গেলেই সাংগঠনিক ব্যবস্থা

সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা সভায় জানান, সড়ক দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে রোড ডিভাইডার বসানো, স্পিড ব্রেকারের রঙ করণ ও জেব্রা ক্রসিংয়ের কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ২০২৫-২৬ মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার আওতায় রোপা-আমন ধানের বীজ, নারিকেল ও লেবু চারা, মরিচ বীজ, তাল ও শাকসবজির বীজ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

See also  হালুয়াঘাটে রোপা আমন বীজ পেতে লটারি বৃহস্পতিবার: কৃষি প্রণোদনায় মিলবে নতুন স্বপ্নের বীজ, ইউএনও আলীনুর খান

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, “প্রত্যেক বিভাগের নিজ নিজ দায়িত্ব যথাসময়ে ও সঠিকভাবে পালন করতে হবে। বিশেষ করে এক দপ্তরের সাথে আরেক দপ্তরের সমন্বয়হীনতার কারণে যেন কোনো কাজের ব্যত্যয় না ঘটে, তা নিশ্চিত করতে হবে।”

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোঃ গোলাম মাসুম প্রধান, সিভিল সার্জন মোহাম্মদ ছাইফুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with