ফুলপুরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ সাইফুল ইসলামের স্মরণে স্মৃতিফলকের ভিত্তিপ্রস্তর

তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

২০২৪ সালের জুলাই গণ-আন্দোলনের সময় প্রাণ হারানো ময়মনসিংহের ফুলপুর উপজেলার প্রথম শহীদ, কৃষক সাইফুল ইসলামের স্মরণে স্থাপন করা হচ্ছে স্মৃতিফলক। সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার আমুয়াকান্দা ব্রিজ মোড়ে আনুষ্ঠানিকভাবে এই স্মৃতিফলকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা।

স্মৃতিফলকটিতে শহীদ সাইফুল ইসলামের নাম, পেশা, জন্ম ও মৃত্যুর তথ্যসহ তাঁর আত্মত্যাগের ইতিহাস সংক্ষিপ্তভাবে উল্লেখ থাকবে, যা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

See also  ফুলপুরে প্রেমসংক্রান্ত হত্যাকাণ্ড ঘিরে উত্তেজনা: ফাঁসির দাবিতে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগ

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র-জনতার আন্দোলনের প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, ২০২৪ সালের ২০ জুলাই দুপুরে ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চক ঢাকিরকান্দা গ্রামের বাসিন্দা কৃষক সাইফুল ইসলাম (৪৫) আমুয়াকান্দা বাজারে ধান বিক্রি করতে গেলে ছাত্র-জনতার কোটা সংস্কার আন্দোলনের মিছিলে আকস্মিক সহিংস পরিস্থিতির শিকার হন। পুলিশ, বিজিবি ও বিভিন্ন বাহিনীর সদস্যদের হামলার মধ্যে মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। শহীদ সাইফুল ইসলাম ছিলেন ফুলপুরে জুলাই আন্দোলনের প্রথম নিহত ব্যক্তি।

See also  ধানের শীষের নিরঙ্কুশ বিজয়ের প্রতিশ্রুতি দিলেন এমরান সালেহ প্রিন্স

বক্তারা বলেন, “সাইফুল ইসলামের রক্ত বৃথা যাবে না। তিনি ছিলেন সাধারণ কৃষক, কিন্তু গণআন্দোলনের এক নীরব প্রতীক। তাঁর আত্মত্যাগ আমাদের অধিকার আদায়ের সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

এই স্মৃতিফলক শুধু একজন শহীদের স্মরণে নির্মিত নয়, বরং এটি হয়ে উঠবে গণতন্ত্র, ন্যায় এবং নাগরিক অধিকারের সংগ্রামের এক মূর্ত নিদর্শন।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with