ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ভারতীয় ব্লেডের বড় চালান জব্দ, আটক দুই চোরাকারবারি

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানা এলাকার শম্ভুগঞ্জ টোল প্লাজা সংলগ্ন স্বদেশ হাসপাতালের সামনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ব্লেডসহ দুই চোরাকারবারিকে আটক করেছে র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ।

শনিবার সকাল সাড়ে সাতটার দিকে র‍্যাবের নিয়মিত টহল টিম উক্ত স্থানে পৌঁছালে দেখতে পায়, একটি বাস থেকে দুইজন ব্যক্তি চারটি বস্তা নামিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‍্যাব সদস্যরা কাছে গেলে তারা পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক ধাওয়া দিয়ে র‍্যাব সদস্যরা দুজনকেই আটক করে।

See also  ময়মনসিংহ চোরাই লেগুনা গাড়ি সহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার,

আটককৃত ব্যক্তিরা নেত্রকোনা জেলার বাসিন্দা সাইফুল ইসলাম সেকুল ও আজিজুল হাকিম সরকার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, বস্তাগুলোতে অবৈধভাবে আমদানি করা ভারতীয় ব্লেড রয়েছে। উপস্থিত সাক্ষীদের সামনে বস্তাগুলো খুলে দেখা যায়, প্রতিটি বস্তায় চারশত প্যাকেট করে মোট তেইশ হাজার দুইশত প্যাকেট ব্লেড রয়েছে, প্রতিটি প্যাকেটে পাঁচটি করে ব্লেড থাকায় মোট সংখ্যা দাঁড়ায় এক লক্ষ ষোল হাজার পিসে। যার বাজার মূল্য আনুমানিক পাঁচ লক্ষ আশি হাজার টাকা।

See also  ফুলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও প্রাপ্ত তথ্যে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় ব্লেড চোরাই পথে দেশে এনে মজুদ ও বিক্রয় করে আসছিল। র‍্যাবের কর্তৃপক্ষ জানান, এ ধরনের চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with