
স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের ঘটনায় সিসিটিভি ফুটেজে চিহ্নিত সন্ত্রাসীদের দেখা গেলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৫ সাল থেকে পরিবার নিয়ে গাজীপুরের চান্দনা এলাকায় বসবাস করে আসছিলেন তুহিন। পিতা হাসান জমিলের পাঁচ ছেলে ও দুই মেয়ের মধ্যে তিনি ছিলেন সবার কনিষ্ঠ।






















