তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি’র বিজয় নিশ্চিত: এমরান সালেহ প্রিন্স

মোঃ আব্দুল হক লিটন ঃ

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন— “দেশের মানুষ তারেক রহমানের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখছে। তারেক রহমানের হাত ধরেই বিএনপি বিজয়ী হবে এবং শহীদ জিয়ার অসম্পূর্ণ কাজ সম্পন্ন করে দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেবে।”

বুধবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের ডি এস মাদরাসা মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠন আয়োজিত বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল জনসমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল শহরের হাসপাতাল, উপজেলা পরিষদ, পুরাতন বাসস্ট্যান্ড, উত্তর বাজার ও শহীদ মিনার প্রদক্ষিণ করে হালুয়াঘাট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। প্রচণ্ড গরম উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেন। মিছিলে বিএনপির পতাকা, শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি, বাদ্যযন্ত্র ও ফায়ার স্মোকের রঙিন ধোঁয়া পুরো পরিবেশকে বর্ণিল করে তোলে। গারো জাতিগোষ্ঠী, হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষসহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নজর কাড়ে।

See also  ধোবাউড়ায় ইউএনও নিশাত শারমিনকে বিদায়ী সংবর্ধন

সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, “বিএনপি ও জিয়া পরিবার বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। বারবার ষড়যন্ত্র, দমন-পীড়ন ও হত্যাচেষ্টা সত্ত্বেও বিএনপিকে ধ্বংস করা যায়নি। জনগণের ভালোবাসা ও আস্থা বিএনপির শক্তি। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণ বিএনপির নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করবে।”

তিনি আরও বলেন, বিএনপিতে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সমাজবিরোধীদের ঠাঁই হবে না। যারা ব্যক্তিস্বার্থে রাজনীতি করতে চাইবে, তারা বিএনপিতে টিকতে পারবে না। বিএনপির রাজনীতি মানে জনগণের কল্যাণ, গণতন্ত্রের পুনরুদ্ধার এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠন।

See also  সীমান্তে মাদক চোরাচালান রোধে কঠোর অবস্থানে বিজিবি — লে. কর্নেল মেহেদী হাসান

এ সময় তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, একদিকে ফ্যাসিবাদ পতিত হয়েছে, অন্যদিকে কিছু শক্তি গণতন্ত্রের পথে বাধা দিচ্ছে। কিন্তু জনগণ ও বিএনপি ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই আমাদের থামাতে পারবে না। আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনব এটাই আমাদের অঙ্গীকার।”

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির। এছাড়া পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with