ঈশ্বরগঞ্জে পুলিশে আসামী ধরায় ক্ষিপ্ত হয়ে বাদি পক্ষের বাড়িতে হামলা ভাংচুর

মো. উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশে আসামী ধরায় বাদি পক্ষের বাড়িতে আসামী পক্ষের লোকজনের বিরুদ্ধে হামলা ও ভাংচুরের অভিযোগ ওঠেছে।  এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, উপজেলার বড়হিত ইউনিয়নের বড়ডাংরী গ্রামের আব্দুর রসিদের সাথে প্রতিবেশী দুলাল মিয়া (৫৫) এর দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসেছে। ২০১২ সালের ২৩মে দুলাল মিয়া ও তার লোকজন আব্দুর রশিদের পরিবারের উপর হামলা করে মারধর করে। ওই সময় আব্দুর রশিদ ও তার স্ত্রী গুলনাহার গুরুত্বর আহত হয়। বিষয়টি নিয়ে মামলা হলে দুলাল মিয়া সাজাপ্রাপ্তহন। গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে পুলিশ দুলাল মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। বিষয়টি নিয়ে ক্ষিপ্ত হয়ে রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে  প্রতিপক্ষ ২৬মামলার সাজাপ্রাপ্ত ধৃত আসামী দুলাল মিয়ার ছেলে লালন মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা রশিদের ছেলে নুরুল আমিন (৩৮) ও তার পরিবারের ওপর হামলা চালায়। ওই সময় বাড়িতে প্রবেশ করে ঘরে ভাংচুর করে।

এ বিষয়ে ভুক্তভোগী নুরুল আমিন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ ২৬মামলার সাজাপ্রাপ্ত আসামী দুলালকে পুলিশে গ্রেপ্তার করে নিয়ে গেলে তার ছেলে লালনের নেতৃত্বে একদল লোক আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে।

বিষয়টি নিয়ে অভিযুক্ত লালন মিয়া বলেন, রাতে আমার বাবাকে পুলিশে ধরে নিয়ে যায়। পরিবারের তিন জন মহিলাকে মারধর করে আহত করেছে। তারা ময়মনসিংহ মেডিকেলে ভর্তি আছে।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *