
তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
১ কোটি ৫ লক্ষ টাকা ব্যায়ে হালুয়াঘাট টু ময়মনসিংহ মহাসড়ক থেকে মহিলা কলেজ পর্যন্ত (উপজেলা বাউন্ডারি সংলগ্ন রোড) ফুলপুর পৌরসভার অবহেলিত সাহেব রোডের নতুন ড্রেন নির্মাণ সহ রাস্তা পুনর্নির্মাণের শুভ উদ্বোধন করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা মহোদয়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে পিতা কেটে এ কাজের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসনীম জাহান, পৌরসভার সাবেক মেয়র ও ঠিকাদার আমিনুল হক, পৌরসভার প্রকৌশলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাধারণ জনগণ জানান, রাস্তাটির জন্য এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। হালকা বৃষ্টিতে হাঁটু সমান জলবদ্ধতা হয়ে যেত। পানি নিষ্কাশের কোন ব্যবস্থাই ছিল না। বর্তমান ইউএনও সাদিয়া ইসলাম সীমা ফুলপুরে যোগদান করার পর থেকেই বিভিন্ন রাস্তাঘাট সহ নানান উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। তার ভালোবাসা, দক্ষতা আর মেধাই এখন ফুলপুরের জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ওনার প্রতিটা কাজি দৃশ্যমান সহ জনগণের কল্যাণময়।






















