শিলছড়ি আনসার ব্যাটালিয়নে সনদ বিতরণে বিভাগীয় কমিশনার ও উপমহাপরিচালকের অংশগ্রহণ

মোঃ আব্দুল হক লিটনঃ

৩ নভেম্বর রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি আনসার ব্যাটালিয়ন কেন্দ্রে সাধারণ আনসার প্রশিক্ষণ (৪র্থ ধাপ) শেষে এক বর্ণাঢ্য সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, এবং বিশেষ অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক ও চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ কমান্ডার ড. মোঃ সাইফুর রহমান, বিভিএম (বার), পিএএম(এস)।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রশিক্ষণার্থীরা তাদের প্রশিক্ষণকালীন অর্জন ও অভিজ্ঞতার সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন।

সভায় সভাপতিত্ব করেন শিলছড়ি আনসার ব্যাটালিয়নের অধিনায়ক ডিডি নুরুল আবছার।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাবিব উল্লাহ, শুভলং আনসার ব্যাটালিয়নের পরিচালক জনাব আসলাম সিকদার, পিভিএমএস, বড়ইছড়ি আনসার ব্যাটালিয়নের পরিচালক জনাব নাজমুল হক নূরনবী, বিভিএমএস, এবং জেলা কমান্ড্যান্ট জনাব মোঃ আনোয়ার হোসেন, বিপিএম।

See also  ময়মনসিংহে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মোঃ জিয়াউদ্দীন বলেন, “সাধারণ আনসার সদস্যরা দেশের নির্বাচনসহ বিভিন্ন জাতীয় দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ সততা, শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে।” তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন ধারাকে এগিয়ে নিতে আনসার বাহিনীর সদস্যরা মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করছেন, যা প্রশংসনীয়।

বিশেষ অতিথি ড. মোঃ সাইফুর রহমান বলেন, “তৃণমূল পর্যায়ে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ আনসার সদস্যদের ভূমিকা অনন্য। তাঁদের প্রশিক্ষণ শুধু দায়িত্ব পালনের জন্য নয়, বরং সমাজে নেতৃত্ব ও সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রেও সহায়ক।” তিনি কৌশলগতভাবে দায়িত্ব পালনে সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির পরামর্শ দেন।

See also  সহকর্মীদের হৃদয় জয় করে বিদায় নিলেন পিবিআই পরিদর্শক সালাহ উদ্দিন আহমেদ

উল্লেখ্য, এর আগে সকালে ঢাকায় আনসার গার্ড ব্যাটালিয়ন সদর প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান নির্বাচন কমিশনার জনাব এ. এম. এম. নাসির উদ্দীন সারা দেশের উপজেলা/থানা সাধারণ আনসার প্রশিক্ষণ (৪র্থ ধাপ) এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ভার্চুয়াল টেলিকমিউনিকেশনের মাধ্যমে তিনি সারা দেশের সকল আনসার প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের সঙ্গে যুক্ত হন। এই কর্মসূচির অংশ হিসেবেই শিলছড়ি ব্যাটালিয়নের কর্মকর্তারা অনলাইনে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা সদস্যদের হাতে সনদপত্র ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। প্রশিক্ষণার্থীরা ভবিষ্যতে দেশের যেকোনো জাতীয় দায়িত্ব পালনে সততা, আনুগত্য ও শৃঙ্খলার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with