• Latest
  • Trending
  • All
শীতের সকালে সার্কিট হাউজ মাঠে ভোটের উৎসব, মানুষের মন কেড়েছে ভোটের গাড়ি

শীতের সকালে সার্কিট হাউজ মাঠে ভোটের উৎসব, মানুষের মন কেড়েছে ভোটের গাড়ি

December 25, 2025
ময়মনসিংহে তুচ্ছ বিরোধে প্রাণ গেল গৃহবধূর, গ্রেফতার অভিযুক্ত দম্পতি

ময়মনসিংহে তুচ্ছ বিরোধে প্রাণ গেল গৃহবধূর, গ্রেফতার অভিযুক্ত দম্পতি

April 17, 2026
ফুয়েল কার্ড জটিলতায় পেট্রোল ও অকটেনের দাবিতে ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধ

ফুয়েল কার্ড জটিলতায় পেট্রোল ও অকটেনের দাবিতে ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধ

April 15, 2026
জীবন-মৃত্যুর লড়াইয়ে দুখু, এখন কিছুটা সুস্থ, জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা ছিল প্রশংসিত

জীবন-মৃত্যুর লড়াইয়ে দুখু, এখন কিছুটা সুস্থ, জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা ছিল প্রশংসিত

April 11, 2026
আত্মগোপন শেষে ফের প্রকাশ্যে ছাত্র-জনতার ওপর হামলাকারী জুটন চন্দ্র ঘোষ

আত্মগোপন শেষে ফের প্রকাশ্যে ছাত্র-জনতার ওপর হামলাকারী জুটন চন্দ্র ঘোষ

April 11, 2026
২০ মাস পর কবর থেকে তোলা হলো গুলিবিদ্ধ তরুণ রাব্বির মরদেহ

২০ মাস পর কবর থেকে তোলা হলো গুলিবিদ্ধ তরুণ রাব্বির মরদেহ

April 9, 2026
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

April 7, 2026
মুক্তাগাছায় অটোরিকশা চালক হত্যা ও ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার -৪

মুক্তাগাছায় অটোরিকশা চালক হত্যা ও ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার -৪

April 2, 2026
​নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ: প্রশাসনের ভূমিকা রহস্যজনক

​নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ: প্রশাসনের ভূমিকা রহস্যজনক

April 1, 2026
ফুলপুরে সড়ক দুর্ঘটনায় যুবদলের কর্মী রিয়াদ নিহত

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় যুবদলের কর্মী রিয়াদ নিহত

April 1, 2026
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার

April 1, 2026
ময়মনসিংহে দুই সপ্তাহে মাদক ও অপরাধবিরোধী অভিযানে গ্রেফতার প্রায় তিন শতাধিক

ময়মনসিংহে দুই সপ্তাহে মাদক ও অপরাধবিরোধী অভিযানে গ্রেফতার প্রায় তিন শতাধিক

March 28, 2026
কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

March 26, 2026
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Sample Page
Friday, April 17, 2026
  • Login
Bijoy71TV
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব
No Result
View All Result
Bijoy71TV
No Result
View All Result
Home ময়মনসিংহ

শীতের সকালে সার্কিট হাউজ মাঠে ভোটের উৎসব, মানুষের মন কেড়েছে ভোটের গাড়ি

শীতের সকালে সার্কিট হাউজ মাঠে ভোটের উৎসব, মানুষের মন কেড়েছে ভোটের গাড়ি

by Abdul Hoque Liton
December 25, 2025
in ময়মনসিংহ, সর্বশেষ, সারাদেশ
0
শীতের সকালে সার্কিট হাউজ মাঠে ভোটের উৎসব, মানুষের মন কেড়েছে ভোটের গাড়ি
499
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

মোঃ আব্দুল হক লিটন ঃ

কনকনে শীত উপেক্ষা করে গণতন্ত্রের টানে মানুষের ঢল নেমেছিল ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে। দেশাত্মবোধক গান, রঙিন আলো আর এলইডি পর্দায় নির্বাচনী ভিডিও—সব মিলিয়ে যেন এক ব্যতিক্রমী উৎসবমুখর পরিবেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের গণভোট সামনে রেখে আয়োজিত ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ বা সুপার ক্যারাভানের পরিবেশনা মানুষের মনে জাগিয়েছে ভোটাধিকার ও গণতন্ত্রের নতুন আবেগ।

বৃহস্পতিবার সকাল আটটার দিকে ভোটের গাড়িটি সার্কিট হাউজ মাঠে প্রবেশ করলে কৌতূহলী মানুষের ভিড় বাড়তে থাকে। জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম আনুষ্ঠানিকভাবে সুপার ক্যারাভানের শিল্পী ও কুশলীদের স্বাগত জানান। শব্দযন্ত্র স্থাপন ও অন্যান্য প্রস্তুতি শেষে সকাল নয়টা থেকে শুরু হয় মূল পরিবেশনা, যা চলে দুপুর বারোটা পর্যন্ত।

শীতের সকাল হলেও মাঠজুড়ে ছিল মানুষের পদচারণা ও প্রাণচাঞ্চল্য।
তরুণ শিল্পীদের কণ্ঠে পরিবেশিত দেশাত্মবোধক গান— ‘আমারই দেশ সব মানুষের’ তীরহারা ঐ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’ রেললাইনের ঐ বস্তিতে জন্মেছিল একটি ছেলে’ সব ক’টা জানালা খুলে দাও না’ শ্রোতাদের মন ছুঁয়ে যায়। একই সঙ্গে এলইডি পর্দায় প্রচারিত হয় জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে সচেতনতামূলক ভিডিও, যেখানে তুলে ধরা হয় ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব ও গণতন্ত্রের শক্তি।

See also  নারী বান্ধব রাজনীতি ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি: এমরান

অনুষ্ঠানের শুরুতে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা প্রদর্শন করা হয়। এতে তিনি বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট, এই দুটি বিষয়েই জনগণের সচেতন অংশগ্রহণ জরুরি। সেই লক্ষ্য সামনে রেখেই দেশের প্রতিটি প্রান্তে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাতে যাত্রা শুরু করেছে ভোটের সুপার ক্যারাভান।

ভোটের গাড়ির পাশেই স্থাপন করা হয় ‘দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক উন্মুক্ত লেখনী বোর্ড ও জনমত বাক্স। তরুণ প্রজন্মের দর্শকরা সেখানে নিজেদের মতামত লিখে অংশ নেন গণতান্ত্রিক এই আয়োজনে।

কেউ লিখেছেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা, কেউবা ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান।
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সরকারি প্রচার কার্যক্রমে নিয়োজিত জেলা তথ্য অফিস জানায়, সারাদেশব্যাপী চলমান এই কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে সফর শেষে ভোটের গাড়িটি নেত্রকোনার উদ্দেশ্যে যাত্রা করে। শাহিনুর আলমের তত্ত্বাবধানে পরিচালিত এই সুপার ক্যারাভান আগামী ২৮ থেকে ৩০ ডিসেম্বর ময়মনসিংহ জেলার অন্যান্য উপজেলাতেও গণসংযোগ ও পরিবেশনা চালাবে।

See also  আন্তর্জাতিক নারী দিবসে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র উদ্বোধন করেন পিবিআই

উল্লেখ্য, এর আগে গত সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে ভোটের গাড়ির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
গান, আলো আর বার্তার সম্মিলনে ময়মনসিংহে ভোটের গাড়ির এই আয়োজন শুধু একটি প্রচার কর্মসূচিই নয়—এটি ছিল মানুষের অংশগ্রহণে গণতন্ত্রকে উদযাপনের এক অনন্য দৃশ্য, যা দীর্ঘদিন মনে রাখবে নগরবাসী।

।

Tags: মানুষের মন কেড়েছে ভোটের গাড়িশীতের সকালে সার্কিট হাউজ মাঠে ভোটের উৎসব
Share200Tweet125
Abdul Hoque Liton

Abdul Hoque Liton

  • Trending
  • Comments
  • Latest
হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

October 29, 2025
ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

August 14, 2025
টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

February 28, 2026
নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

0
সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

0
মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

0
ময়মনসিংহে তুচ্ছ বিরোধে প্রাণ গেল গৃহবধূর, গ্রেফতার অভিযুক্ত দম্পতি

ময়মনসিংহে তুচ্ছ বিরোধে প্রাণ গেল গৃহবধূর, গ্রেফতার অভিযুক্ত দম্পতি

April 17, 2026
ফুয়েল কার্ড জটিলতায় পেট্রোল ও অকটেনের দাবিতে ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধ

ফুয়েল কার্ড জটিলতায় পেট্রোল ও অকটেনের দাবিতে ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধ

April 15, 2026
জীবন-মৃত্যুর লড়াইয়ে দুখু, এখন কিছুটা সুস্থ, জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা ছিল প্রশংসিত

জীবন-মৃত্যুর লড়াইয়ে দুখু, এখন কিছুটা সুস্থ, জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা ছিল প্রশংসিত

April 11, 2026
Bijoy71TV

Copyright © 2025 Bijoy71 Tv.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
  • আইন-আদালত
  • জাতীয়
  • ফিচার
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য ও সংস্কৃতি

Follow Us

No Result
View All Result
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব

Copyright © 2025 Bijoy71 Tv.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In