ফুলপুরে সড়ক দুর্ঘটনায় যুবদলের কর্মী রিয়াদ নিহত

তপু রায়হান রাব্বি ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের কর্মী রিয়াদ নামের এক যুবক নিহত হয়েছে। ময়মনসিংহ টু শেরপুর মহা সড়কের ফুলপুর কাড়াহা ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এ.কে.এম রিয়াদ হক (২৪)ফুলপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড, দিউ মধ্যপাড়া গ্রামের নিবাসী বিশিষ্ট কাঠ ব্যবসায়ী নবী হোসেনের বড় ছেলে। সে মাটির ঠিকাদার সহ ময়মনসিংহ উত্তর জেলা যুবদল নেতা ওয়াহেদুজ্জামান মিঠুন এর ভাতিজা।
স্থানীয়রা জানান, তিনি মাটি কাটা ঠিকাদার ছিলেন এবং নিজের লাইসেন্সেই মঙ্গলবার সন্ধ্যার পর থেকে মাটি কাটছিলেন। পরে বুধবার( ১লা এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে অতিরিক্ত গতিতে চলতে গিয়ে নিজেদের ড্রাম ট্রাকটি সামনের গাড়িকে ধাক্কা দিলে চালক সহ দুইজন গাড়ির ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিস এসে গাড়ি কেটে তাদের উদ্ধার করে। চালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের কিছুক্ষণ পর রিয়াদ মারা যায়। পরে আসর বাদ মধুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সড়ক দুর্ঘটনায় বিএনপি’র নেতাকর্মী সহ শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, এ সড়ক দুর্ঘটনায় নিহত এ.কে.এম রিয়াদ হক পরিবার থানায় একটি সাধারণ ডায়রি মামলা করেছেন।

See also  ন্যায়বিচার প্রতিষ্ঠায় আদালত ও রাজপথে সংগ্রাম অব্যাহত থাকবে—ব্যারিস্টার কায়সার কামাল

About Abdul Hoque Liton

Share with