তারাকান্দায় ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

রিপোর্টারঃ

ময়মনসিংহের তারাকান্দায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন—মো. জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী স্মৃতি আক্তার। তারা ময়মনসিংহ সদর উপজেলার রঘুরামপুর এলাকার বাসিন্দা।

জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের প্রেস নোটে জানানো হয়, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন ও ডিবির ওসি (দক্ষিণ) মুহাম্মাদ মাহবুবুল হকের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

See also  শিশু ফাতেমাকে হত্যার পর বাদী পরিবারকে মিথ্যা মামলায় হায়রানির অভিযোগ

ডিবি পুলিশের এসআই যুবরাজ দাস ও সঙ্গীয় ফোর্স গত ২৬ আগস্ট বিকেলে তারাকান্দা উপজেলার তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে তারাকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

See also  অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কাজ করছে সরকার: মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুজন দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with