শেরপুর ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ৪৯০ পিস ট্যাপেন্টাডল আটক

ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধানঃ

শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ৪৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুটি মোবাইল ফোন আটক করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) উপজেলার গোমড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
৩৯ বিজিবি সূত্র জানায়, সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গোমড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক করা মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লাখ ৭৩ হাজার টাকা।
৩৯ বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্তে দিনরাত দায়িত্ব পালন করছে বিজিবি

See also  গৌরীপুরে জমি সংক্রান্ত বিরুধে গরুর ফার্মে শ্রমিকদের প্রবেশে বাধা, খুন-জখমের হুমকি

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with