নেত্রকোনার হিরনপুর বাজারে দেড় কেজি গাঁজা ও নারীসহ ২ জন গ্রেপ্তার

আব্দুল হক লিটনঃ

নেত্রকোনার হিরনপুর বাজারে দেড় কেজি গাঁজা ও নারীসহ ২ জন গ্রেপ্তার
নেত্রকোনার পূর্বধলায় হিরনপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) পূর্বধলা থানাধীন হিরনপুর বাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—পূর্বধলা উপজেলার এয়ারং এলাকার স্বপন ভাসফরের ছেলে সেতু ভাসফর নিরব (৩২) এবং ময়মনসিংহের কেওয়াটখালী সুইপার কলোনি এলাকার মৃত স্বপন হরিজনের স্ত্রী পূজা রানী (২১)।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. ইউছুব আলীর নেতৃত্বে ডিবির একটি দল হিরনপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পূর্বধলা থানাধীন ইসবপুর এলাকার জনৈক আনিছের কার ওয়াশের দোকানের সামনে থেকে ওই দুইজনকে আটক করা হয়।
পরে তাদের কাছ থেকে ১.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারদের আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

See also  আত্মগোপন শেষে ফের প্রকাশ্যে ছাত্র-জনতার ওপর হামলাকারী জুটন চন্দ্র ঘোষ

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with