ফুলবাড়ীয়া কাহালগাঁওয়ে প্রবাসি-দেশির প্রীতি ফুটবল ম্যাচে উৎসবের আমেজ

মোমেনা আক্তার সোনিয়া ময়মনসিংহ ঃ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কাহালগাঁও দোলমা উচ্চ বিদ্যালয় মাঠ শনিবার বিকেলে যেন এক মিলনমেলায় পরিণত হয়। দীর্ঘদিন পর গ্রামীণ জনপদে এমন প্রাণবন্ত আয়োজন দেখার সুযোগে ভিড় জমিয়েছিলেন স্থানীয় হাজারো মানুষ। প্রবাসি বনাম দেশি তরুণদের নিয়ে আয়োজিত এ প্রীতি ফুটবল ম্যাচ ঘিরে মাঠে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।

দেশের মাটিতে ফিরে আসা প্রবাসি তরুণরা মাঠে নামেন একটি দলের হয়ে, অপরপাশে ছিলেন কাহালগাঁও ও আশেপাশের এলাকার স্থানীয় তরুণরা। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা দেখান দুর্দান্ত ফুটবল কৌশল ও মনোযোগী পারফরম্যান্স। উল্লাসে ফেটে পড়ে মাঠ যখন দেশি দল প্রতিপক্ষের জালে বল জড়ায় দ্বিতীয়বারের মতো।

খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি খাসি, যা দর্শকদের মাঝে আনন্দের রসদ যোগ করে। রানার্স আপ দল পেয়েছে একটি আকর্ষণীয় মোবাইল ফোন। খেলা শেষে বিতরণ করা হয় পুরস্কার, যেখানে অতিথি ও আয়োজকরা খেলোয়াড়দের উৎসাহ দেন এবং ভবিষ্যতে এমন আয়োজন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা বিএনপির নেতা আকবর তালুকদার। তিনি বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে, ঐক্য গড়ে তোলে এবং সমাজে ইতিবাচক বার্তা দেয়। আজকের ম্যাচ তারই প্রমাণ।”
সভাপতির দায়িত্ব পালন করেন ছাত্রদল ফুলবাড়িয়া উপজেলা শাখার নেতা জহিরুল ইসলাম সুজন। তিনি বলেন, “গ্রামবাংলার মাঠগুলোতে যখন তরুণদের পদচারণা বাড়ে, তখন সমাজে গতি আসে। এই আয়োজন আমাদের নতুন করে আশাবাদী করে।”

এই প্রীতি ম্যাচ শুধু খেলাধুলার প্রতিযোগিতা নয়, বরং এটি প্রবাসিদের সঙ্গে স্থানীয়দের বন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এমন আয়োজন একদিকে যেমন তরুণদের অনুপ্রাণিত করে, অন্যদিকে সমাজে শান্তি, সৌহার্দ্য ও ঐক্যের বার্তা পৌঁছে দেয়।

See also  ত্রিশালের বাগান আলিম মাদ্রাসার সভাপতি হলেন সাংবাদিক জোবায়ের হোসেন

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with