• Latest
  • Trending
  • All
বিএনপি বিরোধিতা রাজনৈতিক ভণ্ডামির বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি প্রিন্সের”

বিএনপি বিরোধিতা রাজনৈতিক ভণ্ডামির বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি প্রিন্সের”

June 25, 2025
ময়মনসিংহে তুচ্ছ বিরোধে প্রাণ গেল গৃহবধূর, গ্রেফতার অভিযুক্ত দম্পতি

ময়মনসিংহে তুচ্ছ বিরোধে প্রাণ গেল গৃহবধূর, গ্রেফতার অভিযুক্ত দম্পতি

April 17, 2026
ফুয়েল কার্ড জটিলতায় পেট্রোল ও অকটেনের দাবিতে ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধ

ফুয়েল কার্ড জটিলতায় পেট্রোল ও অকটেনের দাবিতে ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধ

April 15, 2026
জীবন-মৃত্যুর লড়াইয়ে দুখু, এখন কিছুটা সুস্থ, জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা ছিল প্রশংসিত

জীবন-মৃত্যুর লড়াইয়ে দুখু, এখন কিছুটা সুস্থ, জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা ছিল প্রশংসিত

April 11, 2026
আত্মগোপন শেষে ফের প্রকাশ্যে ছাত্র-জনতার ওপর হামলাকারী জুটন চন্দ্র ঘোষ

আত্মগোপন শেষে ফের প্রকাশ্যে ছাত্র-জনতার ওপর হামলাকারী জুটন চন্দ্র ঘোষ

April 11, 2026
২০ মাস পর কবর থেকে তোলা হলো গুলিবিদ্ধ তরুণ রাব্বির মরদেহ

২০ মাস পর কবর থেকে তোলা হলো গুলিবিদ্ধ তরুণ রাব্বির মরদেহ

April 9, 2026
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

April 7, 2026
মুক্তাগাছায় অটোরিকশা চালক হত্যা ও ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার -৪

মুক্তাগাছায় অটোরিকশা চালক হত্যা ও ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার -৪

April 2, 2026
​নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ: প্রশাসনের ভূমিকা রহস্যজনক

​নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ: প্রশাসনের ভূমিকা রহস্যজনক

April 1, 2026
ফুলপুরে সড়ক দুর্ঘটনায় যুবদলের কর্মী রিয়াদ নিহত

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় যুবদলের কর্মী রিয়াদ নিহত

April 1, 2026
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার

April 1, 2026
ময়মনসিংহে দুই সপ্তাহে মাদক ও অপরাধবিরোধী অভিযানে গ্রেফতার প্রায় তিন শতাধিক

ময়মনসিংহে দুই সপ্তাহে মাদক ও অপরাধবিরোধী অভিযানে গ্রেফতার প্রায় তিন শতাধিক

March 28, 2026
কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

March 26, 2026
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Sample Page
Monday, April 20, 2026
  • Login
Bijoy71TV
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব
No Result
View All Result
Bijoy71TV
No Result
View All Result
Home ময়মনসিংহ

বিএনপি বিরোধিতা রাজনৈতিক ভণ্ডামির বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি প্রিন্সের”

বিএনপি বিরোধিতা রাজনৈতিক ভণ্ডামির বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি প্রিন্সের"

by Abdul Hoque Liton
June 25, 2025
in ময়মনসিংহ, সারাদেশ
0
বিএনপি বিরোধিতা রাজনৈতিক ভণ্ডামির বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি প্রিন্সের”
524
SHARES
1.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

আব্দুল হক লিটনঃ

“এক কাউয়া পালিয়েছে, এখন নতুন কাউয়ারা এসেছে”—বিএনপি বিরোধিতাকে উদ্দেশ্যপ্রণোদিত ‘রাজনৈতিক ভণ্ডামি’ বলে আখ্যা দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “কতিপয় দলের নেতার মুখে আজ আওয়ামী লীগের বুলি শোনা যাচ্ছে। নিজেদের অস্তিত্ব রক্ষা ও ক্ষমতার লোভে তারা বিএনপির বিরুদ্ধাচরণ করছে, অথচ অতীতে তারা ছিল বিএনপির ছত্রছায়ায়।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “জনগণের সঙ্গে প্রতারণা করে, ইতিহাস বিকৃত করে, বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়ে যারা রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করতে চায়, তারা জনরোষ থেকে রেহাই পাবে না।”

বুধবার (২৫ জুন) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সূর্যপুর দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা।

তিনি বলেন, “যারা বলে বিএনপিকে ছাড় দিলে তারা ৫০ বা ১০০ আসন পেতে পারে, তাদের উদ্দেশ্যে বলি—স্বপ্নে ঘি খেলে বদহজম হবেই। বিএনপিকে যারা অবমূল্যায়ন করতে চান, তাদের সমুচিত জবাব দেবে এই দেশের মানুষ।”

এমরান সালেহ প্রিন্স অভিযোগ করে বলেন, “গত ১৫ বছরে আওয়ামী লীগের একতরফা ভোট ডাকাতির নির্বাচনে সঙ্গী হয়ে একটি দল ফ্যাসিবাদকে পুষ্ট করেছে। আজ তারাই বিএনপির বিরুদ্ধে কল্পিত গল্প ছড়াচ্ছে।”

See also  ধোবাউড়ায় লটারির মাধ্যমে বাছাই, কম্পিউটার প্রশিক্ষণে সুযোগ পেলেন প্রায় ৪০ জন তরুণ,

তিনি আরও বলেন, “দেশের মানুষ জানে বিএনপি জনগণের দল। ইনশাআল্লাহ আগামী নিরপেক্ষ নির্বাচনে জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। তখন বিএনপি প্রতিশ্রুতি রক্ষার লড়াই করবে—জনগণের স্বপ্ন পূরণের জন্য।”

তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়ে বলেন, “ত্যাগী, সৎ, নিষ্ঠাবান ও আদর্শবান কর্মী ছাড়া বিএনপির ভবিষ্যৎ অঙ্কন সম্ভব নয়। ঘরে ঘরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিন, এখন থেকেই ধানের শীষের প্রচারণা শুরু করুন।”

তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “কোনোভাবে যেন বিএনপির গায়ে কলঙ্কের ছিটেফোঁটাও না লাগে। অপপ্রচারের জবাব দিতে হবে সততা ও কর্মকৌশলের মাধ্যমে। জনগণের আস্থা ধরে রাখতে হবে।”

কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আলী আশরাফ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর আলম বিপ্লব, মিজানুর রহমান মিজান, মোনায়েম হোসেন খান, কসিম উদ্দিন জোয়ারদার, রফিকুল ইসলাম, ওসমান জোয়ারদার, সুলতান উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম, সুরুজ্জামান সাগর, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুস শহীদ।

See also  ফুলপুরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

এর আগে সকালে হালুয়াঘাটের হোটেল ইমেক্স সেন্টারে কইচাপুর ও সদর ইউনিয়ন ছাত্র দলের ওয়ার্ডভিত্তিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন বিএনপির এই শীর্ষ নেতা। সেখানে তিনি বলেন, “ছাত্রদলের নেতৃত্বে আত্মত্যাগ, আদর্শ ও দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। তৃণমূলে সংগঠনকে শক্তিশালী করতে ছাত্রদের প্রস্তুত করতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম আর আল আমিন। বক্তব্য রাখেন আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম শাহিন, মোহাইমেনুল ইসলাম রবিন, অন্তর আকন্দ, মির্জা সারওয়ার হোসেন তাইয়েব এবং তাজবীর হোসেন অন্তর।

Tags: বিএনপির বিরোধিতা রাজনৈতিক ভণ্ডামির বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি প্রিন্সের"
Share210Tweet131
Abdul Hoque Liton

Abdul Hoque Liton

  • Trending
  • Comments
  • Latest
হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

October 29, 2025
ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

August 14, 2025
টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

February 28, 2026
নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

0
সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

0
মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

0
ময়মনসিংহে তুচ্ছ বিরোধে প্রাণ গেল গৃহবধূর, গ্রেফতার অভিযুক্ত দম্পতি

ময়মনসিংহে তুচ্ছ বিরোধে প্রাণ গেল গৃহবধূর, গ্রেফতার অভিযুক্ত দম্পতি

April 17, 2026
ফুয়েল কার্ড জটিলতায় পেট্রোল ও অকটেনের দাবিতে ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধ

ফুয়েল কার্ড জটিলতায় পেট্রোল ও অকটেনের দাবিতে ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধ

April 15, 2026
জীবন-মৃত্যুর লড়াইয়ে দুখু, এখন কিছুটা সুস্থ, জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা ছিল প্রশংসিত

জীবন-মৃত্যুর লড়াইয়ে দুখু, এখন কিছুটা সুস্থ, জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা ছিল প্রশংসিত

April 11, 2026
Bijoy71TV

Copyright © 2025 Bijoy71 Tv.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
  • আইন-আদালত
  • জাতীয়
  • ফিচার
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য ও সংস্কৃতি

Follow Us

No Result
View All Result
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব

Copyright © 2025 Bijoy71 Tv.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In