গৌরীপুরে জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ আব্দুল হক লিটনঃ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে গৌরীপুরে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ জুলাই) রাত ১০টার দিকে গাজীপুর এলাকার বিসমিল্লাহ ভাতের হোটেলের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আটক ব্যক্তির নাম মোঃ রিপন, তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর এলাকার বাসিন্দা। তার পিতা মৃত আহম্মদ আলী ফকির এবং মাতা রেজিয়া খাতুন।

See also  গাজীপুর আদালত থেকে পলাতক ৩২ মামলার আসামি সম্রাট ময়মনসিংহে গ্রেফতার

জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ আরিফ হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উদ্ধার করা হয় ১ কেজি গাঁজা। গোয়েন্দা পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, রিপন দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত এবং একটি সক্রিয় মাদক চক্রের সদস্য।

এ ঘটনায় তার বিরুদ্ধে গৌরীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত রিপনকে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।

See also  নেত্রকোনা জেলা বিএনপি’র সম্মেলনকে ঘিরে নেতাদের রাত্রিযাপন ময়মনসিংহে

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with