সারাদেশ

সমাজ গঠনে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আবাবিল ইসলামী যুব সংগঠন

মোঃ আব্দুল হক লিটন নেত্রকোনার মহেশকোনা ও আশপাশের এলাকায় তরুণদের দায়িত্ববোধ, মানবসেবা এবং দ্বীনি চেতনাকে কেন্দ্র করে এগিয়ে চলা সংগঠন আবাবিল ইসলামী যুব সংগঠন নতুন পরিকল্পনাকে সামনে রেখে আরও সংগঠিতভাবে সমাজ উন্নয়নের পথে যাত্রা শুরু করেছে। গত শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে দয়াগঞ্জ ব্রিজ এলাকায় অনুষ্ঠিত সংগঠনটির বিশেষ বৈঠকটি যেন তরুণদের ঐক্য, নিষ্ঠা ও মানবসেবার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। …

Read More »

বিএনপির সংকটে ত্যাগী নেতাদের অবহেলা: মাঠপর্যায়ে ক্ষোভ- সৈয়দ এনায়েত উর রহমান

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভেতরে মনোনয়ন নিয়ে চলমান বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ—দল যখন দুঃসময়ে ছিল, যারা জীবননাশের ঝুঁকি নিয়ে রাজপথে ছিলেন, আজ মনোনয়নপ্রাপ্তির ক্ষেত্রে তাদেরই মূল্যায়নের ঘাটতি স্পষ্ট। আর এই ক্ষোভের কেন্দ্রবিন্দু ময়মনসিংহ–২ (ফুলপুর–তারাকান্দা) আসনকে ঘিরে। স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিএনপির ত্যাগী নেতা অ্যাডভোকেট সৈয়দ এনায়েত উর রহমান। চার দশকেরও …

Read More »

রাজনীতির ৪৫ বছরের সৎ শ্রমে গড়ে ওঠা গৌরীপুরের জনপ্রিয় নেতৃত্ব- নুরুল হক

স্টাফ রিপোর্টারঃ গৌরীপুরের রাজনীতি যখন নানা উত্থান–পতন, দ্বন্দ্ব–সংঘাত আর পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে যেত, ঠিক তখনই স্থির, শান্ত আর পরিপক্ক নেতৃত্বের প্রতীক হয়ে উঠে আসেন অ্যাডভোকেট নুরুল হক। চার দশকেরও বেশি সময় ধরে তিনি শুধু একটি দলের রাজনীতি করেননি, করেছেন মানুষের রাজনীতি, করেছেন আদর্শের রাজনীতি। তার পথচলা তাই এক ব্যক্তির গল্প নয়, একটি প্রজন্মের রাজনৈতিক বিবর্তনের ইতিহাসও বটে। ১৯৭৯ সালের …

Read More »

দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় হালুয়াঘাটে হাজারো মানুষের গণ দোয়া

মোঃ আব্দুল হক লিটনঃ বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় ময়মনসিংহের হালুয়াঘাটে অনুষ্ঠিত হয়েছে আবেগঘন “গণ দোয়া” মাহফিল। শনিবার বিকেলে ধারা বাজার ইব্রাহীম মার্কেটে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে হাজারো মানুষ অংশ নেন। দল–মত–ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষের ঢল দেখিয়ে দেয়—প্রিয় নেত্রীর সুস্থতার জন্য দেশজুড়ে সৃষ্টি হয়েছে এক অনন্য মানবিক ঐক্য। গণ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সাংগঠনিক …

Read More »

মনোনয়ন–পদ হারিয়েও জনমতের শীর্ষে হিরন: গৌরীপুরে নতুন রাজনৈতিক সমীকরণ

স্টাফ রিপোর্টারঃ গৌরীপুর উপজেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে আলোচনার শীর্ষে ছিলেন আহাম্মদ তৈয়বুর রহমান হিরন। ১৭ বছরের রাজনৈতিক পথচলায় শতাধিক মামলার আসামি হয়ে বহুবার কারাভোগ করেছেন, তবুও কখনও কর্মীদের ছেড়ে সরে যাননি। দলের দুঃসময়ে থেকে আন্দোলন-মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেওয়ায় তৃণমূলেও তার জনপ্রিয়তা ছিল উল্লেখযোগ্য। তবে সম্প্রতি দলীয় মনোনয়ন ও উপজেলা আহ্বায়ক পদ থেকে বঞ্চিত হওয়াকে কেন্দ্র করে গৌরীপুরে তৈরি …

Read More »

ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রেখে প্রাথমিক বিদ্যালয়ে দর্জি প্রশিক্ষণ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দখল করে শিক্ষার্থীদের বাইরে রেখে দর্জি প্রশিক্ষণ পরিচালনা করছে রূপসী বাংলা টেকনিক্যাল সেন্টার নামের একটি প্রতিষ্ঠান। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয়রা। এ প্রসঙ্গে প্রতিকার চেয়ে রবিবার (৩০ নভেম্বর) ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন নাজির হোসেন রনি নামে এক যুবক। জানা গেছে, ২১ …

Read More »

ময়মনসিংহে হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল’র ১০৫ সদস্যের নতুন জেলা কমিটি অনুমোদন।

মোঃ বাবুল হোসেন, ময়মনসিংহ প্রতিনিধিঃ নেতৃত্বে আসছে গতিশীলতা, মানবাধিকার কার্যক্রমে নতুন গতি। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল (HATI)-এর ১০৫ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৮ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় নগরীর মাসকান্দা আয়েশ রেস্টুরেন্টে এক সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কো-চেয়ারম্যান এনায়েত উল্লাহ সাইদ। উদ্বোধন …

Read More »

ময়মনসিংহ সীমান্তে শত কোটি টাকার চোরাচালান ও মাদক জব্দ, -গ্রেপ্তার ৪৪৩ জন৷

মোঃ আব্দুল হক লিটন সীমান্ত সুরক্ষায় সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সরাইল রিজিয়নের টানা অভিযান অব্যাহত রয়েছে। বুধবার দুপুরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তুলে ধরা হয় গত এক বছরের অভিযানের বিস্তারিত তথ্য। জানানো হয়, জানুয়ারি থেকে ২৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত সরাইল রিজিয়ন বিভিন্ন সীমান্ত এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করে ৭১০ কোটি ৮১ লক্ষ টাকার চোরাচালানী পণ্য জব্দ এবং ৬৪ জন …

Read More »

প্রতিহিংসার রাজনীতি না করে আসুন উন্নয়নের রাজনীতি করি — প্রিন্স

মোঃ আব্দুল হক লিটনঃ ময়মনসিংহের সীমান্তঘেঁষা জনপদে হালুয়াঘাট–ধোবাউড়া বহুদিন ধরেই অবহেলিত, পিছিয়ে থাকা, উন্নয়নবঞ্চিত এক অঞ্চল। পাহাড়ের পাদদেশে থাকা এ জনপদের মানুষের স্বপ্ন, কষ্ট আর সংগ্রাম যেন বারবারই উন্নয়নহীন রাজনীতির আড়ালে চাপা পড়েছে। সেই জনপদের সাধারণ মানুষের সামনে ভিন্ন বার্তা, ভিন্ন পথের আহ্বান নিয়ে হাজির হলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স—একটি নতুন রাজনীতির প্রতিশ্রুতি নিয়ে। মঙ্গলবার বিকেলে হালুয়াঘাট …

Read More »

ঈশ্বরগঞ্জের বিতর্কিত পিআইও রেজাউল করিমের বদলি

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিতর্কিত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ রেজাউল করিমকে সুনামগঞ্জের ছাতক উপজেলায় বদলি করা হয়েছে। তাঁর স্থলে এখনো স্থায়ীভাবে কাউকে পদায়ন করা না হলেও আপাতত গৌরীপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলাল উদ্দিনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) ঈশ্বরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বিদায়ী পিআইও রেজাউল করিম ইতোমধ্যেই …

Read More »