অসুস্থ রিয়াজুলের চিকিৎসায় ২১ হাজার ৫০০ টাকা দিল ব্লাড ডোনেশন প্রজেক্ট

স্টাফ  রিপোর্টারঃ

অসুস্থতা যখন চিকিৎসার ব্যয় মেটানোর সামর্থ্য কেড়ে নেয়, তখন অসহায় পরিবারের জন্য প্রতিটি দিনই হয়ে ওঠে কঠিন সংগ্রামের। এমন পরিস্থিতিতে ময়মনসিংহের হালুয়াঘাটে অসুস্থ রিয়াজুল হক মোল্লার চিকিৎসায় ২১ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা দিয়েছে ‘রক্তদান কর্মসূচি ব্লাড ডোনেশন প্রজেক্ট’ টিম। উপজেলার ৪ নম্বর সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গুচ্ছ গ্রামে বসবাসরত রিয়াজুলের চিকিৎসায় এ সহায়তা দেওয়া হয়।

সংগঠনের নেতৃবৃন্দরা জানিয়েছেন, রিয়াজুলের চিকিৎসার জন্য দেওয়া অর্থ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সংগঠনটির পরিচালক এমদাদুল হক, উত্তর অঞ্চলের সদস্য ও সমন্বয়কারী আলী আজগর, নুর মোহাম্মদ সুমন, সালমান আহাম্মেদ খান এবং মনসুর আলী। অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগের অংশ হিসেবে এ সহায়তা দেওয়া হয়েছে।

See also  ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে জালনোট পাচার রোধে বিজিবির তৎপরতা বৃদ্ধি

রক্তদান কর্মসূচি ব্লাড ডোনেশন প্রজেক্টের কার্যক্রম শুধু রক্তদানের মধ্যে সীমাবদ্ধ নয়, অসহায় রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা, দরিদ্র মানুষের জন্য বাসস্থান নির্মাণ, কর্মসংস্থানের ব্যবস্থা এবং এতিম ও পথশিশুদের কল্যাণেও কাজ করছে সংগঠনটি। এসব কার্যক্রম পরিচালনায় বিভিন্ন সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়া হয়।

সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে জটিল রোগে আক্রান্ত দরিদ্র রোগীদের ক্ষেত্রে এককালীন আর্থিক সহায়তার পাশাপাশি নিয়মিত চিকিৎসা, ওষুধের ব্যয় এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য দীর্ঘমেয়াদি সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

See also  হালুয়াঘাটে আসামী ধরতে গিয়ে খামারের ১০ গরু জব্দ, অবহেলায় তিনটির মৃত্যু, নিঃস্ব পরিবার

ব্লাড ডোনেশন প্রজেক্টের পক্ষ থেকে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, প্রতিষ্ঠান এবং মানবিক মূল্যবোধে বিশ্বাসী মানুষের প্রতি অসহায় ও অসুস্থ রোগীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। অর্থের অভাবে যেন কোনো অসহায় মানুষ চিকিৎসাবঞ্চিত না হন, সে জন্য সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটি। সম্মিলিত মানবিক উদ্যোগ ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে রিয়াজুল হক মোল্লার মতো অসংখ্য অসহায় রোগীর চিকিৎসার পথ সুগম করা এবং তাঁদের জীবনে আশার আলো ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করে সংগঠনটি।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with