ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দায় সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার কুরকুচিকান্দা কোরানিয়া এতিমখানা মাদ্রাসায় আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার সোবাহান, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক আর্মি, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামীম তালুকদার, এড. নজরুল ইসলাম ইসমাঈল, আব্দুল হামিদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়েও দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
Bijoy71TV Bijoy71TV