নির্বাচনের গ্যারান্টি আল্লাহ ও জনগণ: হালুয়াঘাটে বিএনপির কর্মী সমাবেশে এমরান সালেহ প্রিন্স

নির্বাচনের গ্যারান্টি আল্লাহ ও জনগণ: হালুয়াঘাটে বিএনপির কর্মী সমাবেশে এমরান সালেহ প্রিন্

নাবিলা আফরিন হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

“যারা নির্বাচনকে ভয় পায়, তারাই আজ নির্বাচন বিলম্বিত করতে নন-ইস্যুকে ইস্যু বানিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত। তাদের মূল উদ্দেশ্য ভিন্ন।” — বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

শনিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে উপজেলা বিএনপির আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “১৫ বছর ধরে যারা আওয়ামী লীগকে বাতাস দিয়ে এসেছে, তারাই এখন গণতন্ত্র ও রাজনৈতিক ঐতিহ্যের পরিপন্থী বিতর্ক তুলে পরিস্থিতি ঘোলাটে করছে। গতকালই তাদের এক নেতা বিএনপির ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি জানতে চেয়েছেন। আমি বিনয়ের সাথে বলতে চাই—উপরে আল্লাহর ভরসা, নিচে জনগণের আস্থা—এটাই বিএনপির একমাত্র গ্যারান্টি।”

See also  ধোবাউড়ায় ইউএনও নিশাত শারমিনকে বিদায়ী সংবর্ধন

তিনি আরও বলেন, “নির্বাচনে অংশগ্রহণ নয়, বরং নির্বাচন ছাড়াই ক্ষমতা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। বিএনপিকে চাপে রাখতে নানা দাবি তোলা হচ্ছে। অথচ লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে রোজার আগেই নির্বাচনের টাইমলাইন নির্ধারিত হয়েছে—এটা ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় আছি। তা না হলে বিএনপি ঘরে বসে থাকবে না, রাজপথেই ফয়সালা হবে।”

বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম বলেন, “সংগঠনের ভীত মজবুত করে আমাদের প্রস্তুতি নিতে হবে। আজকের সংগ্রাম আগামীদিনের বিজয় নিশ্চিত করবে।”
সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়্যারেস আলী মামুন বলেন, “যারা নির্বাচন বন্ধ করতে চায়, তারা দেশ ও জনগণকে ভয় পায়।”
অন্য সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “নির্বাচনের আলামত না দেখলে রাজপথেই আবার আন্দোলন গড়ে তোলা হবে।”

See also  ফুলপুরে আবারও পরিবারের অভিযোগে মাদকাসক্ত কিশোরের কারাদণ্ড

সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা।

এর আগে দুপুরে সৈয়দ এমরান সালেহ প্রিন্স হালুয়াঘাট ধারা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্র পরিদর্শন করেন এবং পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষাসামগ্রী বিতরণ করেন।

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with