প্রযুক্তি নির্ভর যুবশক্তিতে অগ্রগতির পথে ধোবাউড়া

মাহিম আল খোকন, ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

দিনের কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‍্যালিতে সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

See also  গণ-অভ্যুত্থানের সফল রূপকার তারেক রহমান”—হালুয়াঘাটে কর্মী সমাবেশে এমরান সালেহ প্রিন্স

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, “যুব সমাজই একটি জাতির সবচেয়ে বড় সম্পদ। বর্তমান বিশ্বে প্রযুক্তি জ্ঞান, উদ্ভাবনী চিন্তা ও বহুপাক্ষিক সহযোগিতার মাধ্যমেই অগ্রগতি সম্ভব। তরুণদের এ সুযোগ কাজে লাগিয়ে নিজেদের দক্ষ ও স্বাবলম্বী করে তুলতে হবে।”

See also  ফুলবাড়ীয়া কাহালগাঁওয়ে প্রবাসি-দেশির প্রীতি ফুটবল ম্যাচে উৎসবের আমেজ

অন্যান্য বক্তারা যুবকদের মধ্যে সৃজনশীলতা, উদ্যোক্তা মনোভাব ও ইতিবাচক নেতৃত্ব গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সরকারের বিভিন্ন প্রশিক্ষণ, ঋণ ও সহায়তা কর্মসূচির মাধ্যমে তরুণরা নিজের পায়ে দাঁড়াতে পারছে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখছে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, যুব সংগঠনের সদস্য ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with