
ফুলপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদি
——–
তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
সংগ্রাম, ত্যাগ, শ্রদ্ধা ও ভালোবাসায় ৮১ বছরে পা রেখেছেন ‘গণতন্ত্রের মা’ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই উপলক্ষে দেশব্যাপী দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ ও সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন। তারি ধারাবাহিকতায় ময়মসিংহের ফুলপুর উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সহযোগিতায় জন্মদিন পালন করা হয়েছে। শুক্রবার(১৫ই আগস্ট) বিকালে ফুলপুর পৌরসভার শেরপুর রোড স্থল হাজী কমিউনিটি সেন্টার এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র একমাত্র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, পৌর বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তফার। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম সিরাজুল হক, মিজানুল রহমান সেলিম, ফুজলুল করিম খান, এমদাদ হোসেন খান, আলহাজ্ব ওয়াজেদুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুল হক টুটুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান সুহেল, আজাহারুল হক তুলা, উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।






















