ফুলপুরে প্রতিবন্ধীদের মাঝে ভাতার কার্ড বিতরণ

তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ॥

ময়মনসিংহের ফুলপুরে সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতিবন্ধীদের মাঝে ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সাদিয়া ইসলাম সীমা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসনীম জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা কামরুল হক এবং পৌর প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ।

See also  রিক্সাচালকের মামলায় সাবেক এমপি সারোয়ারসহ ১২৫ জনের নাম: রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান জানান, চলতি ২০২৪-২৫ অর্থবছরে ফুলপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১ হাজার ৮৩১ জন প্রতিবন্ধী এই ভাতার কার্ড পাবেন। এর মধ্যে শুধু পৌরসভায় ১৮৮ জন সুবিধাভোগীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, জন্মগত শারীরিক-মানসিক ও মৃদু প্রতিবন্ধীরা এ সুবিধার আওতায় আসছেন।

অনুষ্ঠানে ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, “দেশ এখন এগিয়ে যাচ্ছে। সরকার সারা দেশে অসহায় বিধবা, বয়স্ক নারী-পুরুষ ও প্রতিবন্ধীদের ভাতা প্রদান করছে। এই ভাতা আপনাদের অধিকার ও আমানত। আপনারা যেন এটি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, সে প্রত্যাশাই করছি।”

See also  তারাকান্দায় পুলিশের কঠোর অভিযানে পরোয়ানাভুক্ত ১০ আসামী গ্রেফতার

এ ভাতার কার্ড বিতরণের মাধ্যমে ফুলপুরের প্রতিবন্ধী জনগোষ্ঠী সামাজিক নিরাপত্তার আওতায় নতুন করে স্বস্তি ও আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন।

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with