ফুলবাড়িয়ায় প্রশাসনের অভিযানে চায়না দুয়ারি জাল ধ্বংস

মোমেনা আক্তার সোনিয়া ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের বাবুলের বাজার বড়বিলা এলাকায় শনিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্ট অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলাম, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন। এ সময় একজনকে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

See also  তারুণ্যের পদযাত্রায় হালুয়াঘাটে ঐক্যের জোয়ার

উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, স্থানীয় জনগণের সহযোগিতায় এই অভিযান সফল হয়েছে। তবে কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে চায়না দুয়ারি জাল ব্যবহার করে মাছের বংশবিস্তার ধ্বংস করছে। এতে নদী-খাল ও জলাশয়ের মাছ দ্রুত হ্রাস পাচ্ছে, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি। তিনি আরও বলেন, “চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরা মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাছের ভাণ্ডার ধ্বংস করা। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, প্রশাসনের এ উদ্যোগে দীর্ঘদিন পর নদী ও জলাশয়ে প্রাণ ফিরে আসবে। অবৈধ চায়না দুয়ারি জালের দৌরাত্ম্যে ছোট মাছ, পোনা ও ডিম নষ্ট হয়ে জলাশয়ের প্রজনন ব্যবস্থা ভেঙে পড়ছিল। ফলে সাধারণ জেলেদের জালে মাছ উঠত না, পরিবারে নেমে আসত অভাব। প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত চালানো হলে মাছের প্রজনন সংরক্ষিত হবে, নদী-খাল আবারও মাছের ভাণ্ডারে পরিণত হবে এবং জেলেরা জীবিকার স্বস্তি ফিরে পাবে বলে আশা করছেন তারা।

See also  বেসরকারি স্কুল শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে রোববার ময়মনসিংহে মানববন্ধন

 

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with