
নালিতাবাড়ী (শেরপুর)প্রতিনিধিঃ
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং জড়িতদের সর্বোচ্চ কঠোর শাস্তির দাবিতে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের সামনে শেরপুর-নালিতাবাড়ী মহাসড়কে নালিতাবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, সাংবাদিক হত্যার ঘটনা গণতন্ত্র ও বাকস্বাধীনতার জন্য এক বড় হুমকি।
এ সময় জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর-২ আসনের প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি, প্রেসক্লাবের সাবেক সভাপতি এমএ হাকাম হীরা, সচেতন নাগরিক কমিটির সদস্য সত্যজিৎ দত্ত সেতু, এডভোকেট শুধাংশু কালোয়ার, প্রিন্সিপাল মুনীরুজ্জামান, সাংবাদিক আব্দুল মোমেন ও এম উজ্জলসহ বিভিন্ন পেশাজীবীরা বক্তব্য রাখেন। বক্তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।


















