
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত আগের তদন্ত কমিটি সমালোচনার মুখে বাতিল করে নতুন করে ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে গণপূর্ত বিভাগের আগের দুই কর্মকর্তার নাম বাদ দেওয়া হয়েছে।
নতুন তদন্ত কমিটির প্রধান করা হয়েছে হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. গোলাম রহমান ভূঁইয়াকে। কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন কমিটি অগ্নিকাণ্ডের কারণ, ঘটনার সময়কার পরিস্থিতি এবং হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থাসহ সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখবে। তদন্ত শেষে প্রতিবেদনে উঠে আসবে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা।
এদিকে আগের তদন্ত কমিটি নিয়ে প্রশ্ন ওঠার পর নতুন করে কমিটি গঠন করায় তদন্তের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে।
Bijoy71 TV Bijoy71 TV