
স্টাফ রিপোর্টারঃ
সাধারণ মানুষ যাতে সিটি করপোরেশনের সর্বোচ্চ সুবিধা ভোগ করতে পারে, সে বিষয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) নবনিযুক্ত প্রশাসক রুকনোজ্জামান সরকার রোকন।
সোমবার সকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সাধারণ মানুষ সিটি করপোরেশনে এসে যেন মনে করে এটি তাদের নিজস্ব প্রতিষ্ঠান। আমূল পরিবর্তন হয়তো অল্প সময়ে সম্ভব নয়, তবে নাগরিকদের জন্য সেবামুখী পরিবেশ নিশ্চিত করতে কাজ করা হবে।
এর আগে সিটি করপোরেশনের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী প্রশাসক মিজ্ ফারাহ শাম্মী নবনিযুক্ত প্রশাসক রুকনোজ্জামান সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, জাকির হোসেনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
Bijoy71 TV Bijoy71 TV