সারা বাংলাদেশে এক যুগে  ৯৯ বিচারককে বদলি

নিজস্ব প্রতিবেদক

সারাদেশের ৯৯ বিচারককে একযোগে বদলি করেছে সরকার। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ ছয়টি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি করে।

বদলি হওয়া বিচারকদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজ।

See also  গ্রেফতারকৃতদের দ্রুত ফাঁসির দাবিতে হালুয়াঘাটে মানববন্ধন

প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ১৭ বিচারককে বিভিন্ন জেলার চিফ লিগ্যাল এইড অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার কয়েকজন বিচারককে বিভিন্ন মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং নির্বাচন কমিশন সচিবালয়ের আইনসংক্রান্ত পদে বদলি করা হয়েছে।

See also  আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলি হওয়া বিচারকদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব নির্ধারিত কর্মকর্তার কাছে হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। তবে প্রশিক্ষণ বা ছুটিতে থাকা বিচারকদের প্রশিক্ষণ কিংবা ছুটি শেষ হওয়ার পর নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্যসূত্রে দৈনিক  আমাদের সময়

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with