
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটনার পর হাসপাতাল পরিদর্শন করেছেন ত্রান ও দুর্যোগ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। সকালে হাসপাতালে উপস্থিত হয়ে অগ্নিকাণ্ড স্থল ঘুরে দেখেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন।
পরে সাংবাদিকদের প্রশ্নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী জানান, আগামীতে যেন এমন ঘটনা না ঘটে তারজন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এসময় ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ সহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
Bijoy71 TV Bijoy71 TV