স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের হালুয়াঘাটে জুলাই গণহহত্যায় জড়িত ফ্যাসিস্ট ও তাদের দোসরদের বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের গণরায়ের দাবিতে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী হালুয়াঘাট উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার বিকেল চারটায় হালুয়াঘাট ডিএস আলিম মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি সুশৃঙ্খল ও বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্থানীয় জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার শত শত মানুষ মিছিলে অংশ নেন।
মিছিলে অংশগ্রহণকারীরা জুলাই গণহহত্যার সঙ্গে জড়িত খুনি ও ফ্যাসিস্ট সরকারের দোসরদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া ‘জুলাই সনদ বাস্তবায়ন’ এবং ‘গণভোটের গণরায়’ পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা।
শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্ত এই গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। এতে স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Bijoy71TV Bijoy71TV