ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১.৫৪% —এগিয়ে মেয়েরা, সেরা কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

মোঃ আব্দুল হক লিটনঃ

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের অধীনে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বোর্ড অফিসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ শহিদুল্লাহ।

তিনি জানান, এ বছর বোর্ডে গড় পাসের হার ৫১.৫৪%। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৪৬.৮৩% ও ছাত্রীদের পাসের হার ৫৫.৭০%। জিপিএ–৫ পেয়েছে মোট ২ হাজার ৬৮৪ জন শিক্ষার্থী। মেয়েরা এবারও ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে।

See also  ময়মনসিংহ-১ আসনের ফল নিয়ে আইনি লড়াই শুরু: ধোবাউড়ায় -প্রিন্স

মোট পরীক্ষার্থী ছিলেন ৭৫ হাজার ৮৫৫ জন, উত্তীর্ণ ৩৯ হাজার ৯৬ জন। শাখাভিত্তিক পাসের হার: বিজ্ঞান ৭৬.৯০%, মানবিক ৪৫.৬৪% ও ব্যবসায় শিক্ষা ৪১.১২%।

বোর্ডের আওতাধীন চার জেলার মধ্যে ময়মনসিংহ এগিয়ে রয়েছে ৫৫.৪৬% পাসের হারে। শেরপুরে পাসের হার ৪৮.৬৯%, জামালপুরে ৪৭.৪১% ও নেত্রকোনায় ৪৭.৩৯%।

পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩০৬টি শিক্ষাপ্রতিষ্ঠান, মোট কেন্দ্রের সংখ্যা ছিল ১০৬টি। শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠান রয়েছে ৩টি, আর শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠান ১৫টি।

See also  এবার কারচুরির অভিযোগে ময়মনসিংহ-২ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতের নেওয়ার নির্দেশ হাইকোর্টের

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান জানান, শহরের কলেজগুলোর মধ্যে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ফলাফলে শীর্ষে রয়েছে। কলেজটির ৭৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৫৪ জন, জিপিএ–৫ পেয়েছে ৩৭৬ জন। পাশের হার ৯৯.৪৭%।

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with