ফুলবাড়ীয়ায় র‍্যাব-১৪-এর পৃথক অভিযানে ৪০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

আব্দুল হক লিটনঃ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় র‍্যাব-১৪, সিপিএসসি ময়মনসিংহ ক্যাম্পের পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় ৪০ কেজি গাঁজা, একটি পিকআপ ভ্যান, চারটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।

প্রথম অভিযানটি পরিচালিত হয় ২০ জুলাই ২০২৫, বিকেল ৩টা ৪০ মিনিটে, ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া এলাকার তিন রাস্তার মোড়ে। এসময় ২৫ কেজি গাঁজা, একটি পিকআপ ভ্যান এবং দুটি মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে আটক করে র‍্যাব।

See also  শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৫৭৮ বোতল ভারতীয় মদ ও পিকআপসহ আটক ১

দ্বিতীয় অভিযানটি একই দিন বিকেল ৫টা ৫ মিনিটে, একই ইউনিয়নের চাঁন মিয়ার বসতবাড়িতে পরিচালিত হয়। অভিযানকালে সেখানে আরও ১৫ কেজি গাঁজা, দুটি মোবাইল ফোন এবং মাদক বিক্রয়লব্ধ ৯ হাজার টাকা উদ্ধারসহ আরও দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, এই দুই অভিযানে উদ্ধারকৃত ৪০ কেজি গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লক্ষ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা গাঁজা সংগ্রহ ও সরবরাহে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

See also  নির্বাচিত সরকারই সমাধান—ড. ইউনূসকে ষড়যন্ত্র থামানোর আহ্বান বিএনপি নেতার

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফুলবাড়িয়া থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক আসামি ও জব্দকৃত আলামত যথাযথ আইনানুগ ব্যবস্থাপনায় থানায় হস্তান্তর করা হবে।

র‍্যাব জানায়, সমাজ থেকে মাদক নির্মূল এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব-১৪ এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with