বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য সচিব তওসীফ মুস্তফা তকী

স্টাফ রিপোর্টার:

ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ’র নেতৃত্বাধীন
বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মেধাবী ছাত্রনেতা তওসীফ মুস্তফা তকী। শনিবার (৯ আগস্ট) সকালে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত
সদস্য সচিব তওসীফ মুস্তফা তকী এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয়সূত্রে জানাগেছে, সম্প্রতি বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে গাজীপুরের কৃতিসন্তান, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের এলএলএম অধ্যায়নরত মেধাবী ছাত্রনেতা তওসীফ মুস্তফা তকী কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব নবনির্বাচিত হয়। শিক্ষক পিতার সন্তান তকী এর আগে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও সে তোমার দেশ, আমার দেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।

See also  ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন

আরও জানা গেছে, গাজীপুরের স্বনামধন্য সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোস্তফা আমীর ফয়সল সফি মাস্টারের ছেলে তকী। সে সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ ৫ ও নটরডেম কলেজ থেকে এইচএসসিতেও ৫ অর্জন করেন। পরে সফলতার সাথে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) সম্পন্ন করেন।

এদিকে, তওসীফ মুস্তফা তকী বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ ও বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

See also      আট বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা

অন্যদিকে, তওসীফ মুস্তফা তকী বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব নির্বাচিত হওয়ায় তাঁকেও দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with