• Latest
  • Trending
  • All
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য, র‌্যাবের অভিযানে গ্রেফতার ১৮,

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য, র‌্যাবের অভিযানে গ্রেফতার ১৮,

October 29, 2025
ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, সাংবাদিকদের ক্যামেরা দেখেই ক্ষিপ্ত খুনি বাবু

ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, সাংবাদিকদের ক্যামেরা দেখেই ক্ষিপ্ত খুনি বাবু

April 21, 2026
ত্যাগীদের রক্তে গড়া দল, এখন সুবিধাবাদীদের দখলে— এডঃ এনায়েতুর রহমান

ত্যাগীদের রক্তে গড়া দল, এখন সুবিধাবাদীদের দখলে— এডঃ এনায়েতুর রহমান

April 20, 2026
ময়মনসিংহে তুচ্ছ বিরোধে প্রাণ গেল গৃহবধূর, গ্রেফতার অভিযুক্ত দম্পতি

ময়মনসিংহে তুচ্ছ বিরোধে প্রাণ গেল গৃহবধূর, গ্রেফতার অভিযুক্ত দম্পতি

April 17, 2026
ফুয়েল কার্ড জটিলতায় পেট্রোল ও অকটেনের দাবিতে ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধ

ফুয়েল কার্ড জটিলতায় পেট্রোল ও অকটেনের দাবিতে ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধ

April 15, 2026
জীবন-মৃত্যুর লড়াইয়ে দুখু, এখন কিছুটা সুস্থ, জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা ছিল প্রশংসিত

জীবন-মৃত্যুর লড়াইয়ে দুখু, এখন কিছুটা সুস্থ, জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা ছিল প্রশংসিত

April 11, 2026
আত্মগোপন শেষে ফের প্রকাশ্যে ছাত্র-জনতার ওপর হামলাকারী জুটন চন্দ্র ঘোষ

আত্মগোপন শেষে ফের প্রকাশ্যে ছাত্র-জনতার ওপর হামলাকারী জুটন চন্দ্র ঘোষ

April 11, 2026
২০ মাস পর কবর থেকে তোলা হলো গুলিবিদ্ধ তরুণ রাব্বির মরদেহ

২০ মাস পর কবর থেকে তোলা হলো গুলিবিদ্ধ তরুণ রাব্বির মরদেহ

April 9, 2026
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

April 7, 2026
মুক্তাগাছায় অটোরিকশা চালক হত্যা ও ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার -৪

মুক্তাগাছায় অটোরিকশা চালক হত্যা ও ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার -৪

April 2, 2026
​নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ: প্রশাসনের ভূমিকা রহস্যজনক

​নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ: প্রশাসনের ভূমিকা রহস্যজনক

April 1, 2026
ফুলপুরে সড়ক দুর্ঘটনায় যুবদলের কর্মী রিয়াদ নিহত

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় যুবদলের কর্মী রিয়াদ নিহত

April 1, 2026
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার

April 1, 2026
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Sample Page
Tuesday, April 21, 2026
  • Login
Bijoy71TV
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব
No Result
View All Result
Bijoy71TV
No Result
View All Result
Home ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য, র‌্যাবের অভিযানে গ্রেফতার ১৮,

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য, র‌্যাবের অভিযানে গ্রেফতার ১৮,

by Abdul Hoque Liton
October 29, 2025
in ময়মনসিংহ, সম্পাদকীয়, সর্বশেষ, সারাদেশ
0
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য, র‌্যাবের অভিযানে গ্রেফতার ১৮,

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 47;

524
SHARES
1.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

মোঃ আব্দুল হক লিটনঃ

গরিব ও অসহায় রোগীদের কষ্টের টাকা হাতিয়ে নিচ্ছিল একদল দালাল চক্র। তারা নিজেদের হাসপাতালের কর্মচারী বা পরিচিতজন হিসেবে পরিচয় দিয়ে রোগী ও স্বজনদের ভুল পথে চালিত করত। কম খরচে উন্নত চিকিৎসা বা অভিজ্ঞ ডাক্তার দেখাবে, এমন মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত করে পাঠিয়ে দিত অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। কেউ কেউ রোগীকে জিম্মি করেও রাখত। এই প্রতারণার জালে পড়ে সর্বস্ব হারিয়ে খালি হাতে ফিরতে হতো গরিব মানুষগুলোকে।

অবশেষে র‌্যাবের তৎপরতায় ভাঙল এই প্রতারণার দৌরাত্ম্য। বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে র‌্যাব-১৪, সদর কোম্পানির নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দালাল চক্রের ১৮ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সদর কোম্পানি, র‌্যাব-১৪, কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার শাহ্ মোঃ রাশেদ রাহাত। উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশিক খান শূষান, যিনি ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযানে আটককৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদানসহ প্রতারণামূলক কার্যক্রমের প্রমাণ মেলে। পরে দণ্ডবিধির ১৮৬ ধারায় ১৬ জনকে ২০ দিনের, ১ জনকে ১৪ দিনের এবং অপর ১ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

See also  ধোবাউড়ায় লটারির মাধ্যমে বাছাই, কম্পিউটার প্রশিক্ষণে সুযোগ পেলেন প্রায় ৪০ জন তরুণ,

গ্রেফতারদের মধ্যে রয়েছেন,
চরপাড়ার আক্কাস আলীর পুত্র মোঃ মাসুদুল করিম, কিসমতের চান মিয়ার পুত্র ছামির, বেলতলীর শফিকের পুত্র রুবেল, চরপাড়ার তোতা মিয়ার পুত্র আজাহার, ছিপানের আঃ রাহেদের পুত্র শামীম, ত্রিশালের নৈমদ্দিনের পুত্র আশরাফুল, ঈশ্বরগঞ্জের আঃ সিদ্দিকের পুত্র হারিদুল ইসলাম, চরপাড়ার ছালু মিয়ার পুত্র আলামিন, চড়পাড়ার আব্দুল হান্নানের পুত্র তুষার আহম্মেদ, নতুন বাজারের বসুনাথ হরিজনের পুত্র বিজয়, শিকারীকান্দার মৃত আলতাফ হোসেনের পুত্র নজরুল ইসলাম, গৌরীপুরের আরশেদ আলীর পুত্র ইদ্রিস আলী, মুক্তাগাছার কামরুজ্জামানের পুত্র শহিদুল ইসলাম, চরপাড়ার মনিরের পুত্র ইমন, চরপাড়ার আঃ গফুরের পুত্র নয়ন মিয়া এবং শেরপুরের সজবরুখীলার সুশিল দাসের পুত্র চঞ্চল।
এছাড়া চরপাড়ার মৃত শওকত আলীর পুত্র আঃ রাজ্জাককে ১৪ দিন এবং ফুলবাড়িয়ার সারটিয়ার নওশের আলীর পুত্র মোঃ আলামিনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানের পর হাসপাতাল প্রাঙ্গণে স্বস্তির নিঃশ্বাস ফেলেন রোগী ও স্বজনরা। কেউ কেউ বলছেন, এমন অভিযান আরও আগে হলে অনেকে প্রতারিত হতো না।

See also  ময়মনসিংহের ফুলবাড়িয়া মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা নি-হ-ত

ঘটনাস্থললেই একজন রোগীর স্বজন বলেন,
আমার ভাইকে বলেছিল কম খরচে ভালো ডাক্তার দেখাবে, পরে দেখি ওরা প্রতারক। টাকা হারালাম, চিকিৎসাও ঠিকমতো হলো না। এখন র‌্যাব এসে ওদের ধরেছে, মনে হচ্ছে ন্যায় বিচার পেয়েছি।

র‌্যাবের সদর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার শাহ্ মোঃ রাশেদ রাহাত বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার প্রতিটি কোণে নজরদারি বাড়ানো হয়েছে। গরিব ও অসহায় রোগীদের নিয়ে প্রতারণা বা ক্লিনিক-দালাল সিন্ডিকেটের কোনো স্থান এই শহরে থাকবে না। র‌্যাব সবসময় জনগণের পাশে থেকে অপরাধ দমনে কাজ করছে এবং করবে।

ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশিক খান শূষান বলেন, এই দালাল চক্র দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় সক্রিয় ছিল। আজকের অভিযান একটি সতর্ক বার্তা, রোগী নিয়ে প্রতারণা করলে কাউকেই ছাড়া দেওয়া হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানের পর হাসপাতাল চত্বরে জনমনে এক ধরনের স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ মনে করছে, এই দালালমুক্ত অভিযান অব্যাহত থাকলে সরকারি হাসপাতাল আবারও গরিব মানুষের আস্থার ঠিকানা হয়ে উঠবে।

Tags: অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠাত দালাল চক্র মোবাইল কোর্টের অভিযানে ধরা খেল প্রতারণার জাল র‌্যাব-১৪ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে হাসপাতাল প্রাঙ্গণে জনস্বস্তি
Share210Tweet131
Abdul Hoque Liton

Abdul Hoque Liton

  • Trending
  • Comments
  • Latest
হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

October 29, 2025
ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

August 14, 2025
টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

February 28, 2026
নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

0
সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

0
মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

0
ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, সাংবাদিকদের ক্যামেরা দেখেই ক্ষিপ্ত খুনি বাবু

ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, সাংবাদিকদের ক্যামেরা দেখেই ক্ষিপ্ত খুনি বাবু

April 21, 2026
ত্যাগীদের রক্তে গড়া দল, এখন সুবিধাবাদীদের দখলে— এডঃ এনায়েতুর রহমান

ত্যাগীদের রক্তে গড়া দল, এখন সুবিধাবাদীদের দখলে— এডঃ এনায়েতুর রহমান

April 20, 2026
ময়মনসিংহে তুচ্ছ বিরোধে প্রাণ গেল গৃহবধূর, গ্রেফতার অভিযুক্ত দম্পতি

ময়মনসিংহে তুচ্ছ বিরোধে প্রাণ গেল গৃহবধূর, গ্রেফতার অভিযুক্ত দম্পতি

April 17, 2026
Bijoy71TV

Copyright © 2025 Bijoy71 Tv.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
  • আইন-আদালত
  • জাতীয়
  • ফিচার
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য ও সংস্কৃতি

Follow Us

No Result
View All Result
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব

Copyright © 2025 Bijoy71 Tv.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In