• Latest
  • Trending
  • All
রিক্সাচালকের মামলায় সাবেক এমপি সারোয়ারসহ ১২৫ জনের নাম: রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া

রিক্সাচালকের মামলায় সাবেক এমপি সারোয়ারসহ ১২৫ জনের নাম: রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া

July 18, 2025

ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, সন্দেহভাজন ২ জন আটক

June 15, 2026

উৎসবমুখর পরিবেশে রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

May 30, 2026

হালুয়াঘাটে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুজিত গ্রেপ্তার

May 27, 2026
আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

May 23, 2026
জনগণ শান্তি চায়, নৈরাজ্য নয়” হালুয়াঘাটে- প্রিন্স

জনগণ শান্তি চায়, নৈরাজ্য নয়” হালুয়াঘাটে- প্রিন্স

May 22, 2026
মহানগর যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় রাজপথের সাহসী সৈনিক আলম

মহানগর যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় রাজপথের সাহসী সৈনিক আলম

May 19, 2026
ভারতের মেঘালয়ে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাটে বিজিবির কাছে হস্তান্তর

ভারতের মেঘালয়ে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাটে বিজিবির কাছে হস্তান্তর

May 16, 2026
ফুলপুরে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

ফুলপুরে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

May 15, 2026
ধোবাউড়ায় ১১ লাখ টাকার ভারতীয় মদসহ পিকআপ জব্দ, আটক ৩

ধোবাউড়ায় ১১ লাখ টাকার ভারতীয় মদসহ পিকআপ জব্দ, আটক ৩

May 15, 2026
ময়মনসিংহে ২৯ মামলার মোটরসাইকেল চোর ফ্রিডম মানিকসহ গ্রেফতার ৩

ময়মনসিংহে ২৯ মামলার মোটরসাইকেল চোর ফ্রিডম মানিকসহ গ্রেফতার ৩

May 15, 2026
মুক্তাগাছায় চাঞ্চল্যকর চুরি: ২ পেশাদার চোর গ্রেফতার, উদ্ধার ২১ লাখ টাকা

মুক্তাগাছায় চাঞ্চল্যকর চুরি: ২ পেশাদার চোর গ্রেফতার, উদ্ধার ২১ লাখ টাকা

May 13, 2026
হালুয়াঘাটে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক আদিবাসী গ্রেফতার

হালুয়াঘাটে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক আদিবাসী গ্রেফতার

May 10, 2026
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Sample Page
Tuesday, June 16, 2026
  • Login
Bijoy71TV
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব
Social icon element need JNews Essential plugin to be activated.
No Result
View All Result
Bijoy71TV
No Result
View All Result

রিক্সাচালকের মামলায় সাবেক এমপি সারোয়ারসহ ১২৫ জনের নাম: রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি, ককটেল হামলার অভিযোগে ফুলপুর থানায় মামলা

by Abdul Hoque Liton
July 18, 2025
in ময়মনসিংহ, সারাদেশ
0
রিক্সাচালকের মামলায় সাবেক এমপি সারোয়ারসহ ১২৫ জনের নাম: রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া

তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে ফুলপুরে এক রিক্সাচালকের দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ারসহ ১২৫ জন নেতাকর্মীর নাম অন্তর্ভুক্ত হওয়ায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ, বিএনপি ও অন্যান্য দলীয় নেতাদের মধ্যে একে কেন্দ্র করে শুরু হয়েছে পাল্টাপাল্টি বক্তব্য ও রাজনৈতিক উত্তেজনা।

গত শনিবার (১২ জুলাই) ফুলপুর থানায় মামলাটি দায়ের করেন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রিক্সাচালক আলামীন হোসেন (৩১)। অভিযোগপত্রে বলা হয়েছে, চলতি বছরের ২০ জুলাই দুপুর আনুমানিক ১২টার দিকে ফুলপুর বাসস্ট্যান্ড ব্রিজ সংলগ্ন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলকে প্রতিহত করতে সরকারি নির্দেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অস্ত্রসহ আক্রমণ চালায়।

তিনি আরও দাবি করেন, সাবেক এমপি ও ২০১৪ সালে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী এবং ২০২৪ সালে স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী শাহ শহীদ সারোয়ারের নেতৃত্বে সন্ত্রাসীরা পুলিশকে সঙ্গে নিয়ে গুলি চালায়, ককটেল ফাটায় এবং আন্দোলনকারীদের উপর বর্বর হামলা চালায়। হামলার শিকার হয়ে রিক্সাচালক আলামীন মারাত্মকভাবে আহত হন এবং দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তিনি মানসিকভাবে বিপর্যস্ত এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না বলেও মামলায় উল্লেখ করেন।

আলামীন বলেন, “আমি পথচারী হিসেবে ঘটনাস্থলে ছিলাম। মিছিল দেখেই দাঁড়িয়েছিলাম। হঠাৎ করেই চারপাশ থেকে গুলি আর ককটেলের শব্দে ছত্রভঙ্গ হয়ে যাই। গুলি লাগে আমার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে। আমি এখনও স্বাভাবিক নই।”

আহতের চিকিৎসার কাগজপত্র ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য সংযুক্ত করে তিনি মামলা দায়ের করেন, যাতে মোট ১২৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি হিসেবে নাম রয়েছে নালিতাবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের।

এদিকে, সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, “ঘটনার দিন আমি বাসা থেকেও বের হইনি। যারা আমার রাজনৈতিক অবস্থান ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত, তারা পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এই মামলা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।” একই সুরে কথা বলেন আবু বক্কর সিদ্দিকও, “আমার রাজনৈতিক সম্মানহানি করতেই এই অপপ্রচার।”

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হাদী বলেন, “মামলাটি পেনাল কোডের ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৪ ধারায় রুজু হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।”

এদিকে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলছেন, এক সাধারণ রিক্সাচালকের করা এই মামলায় সাবেক সংসদ সদস্যসহ শতাধিক রাজনৈতিক নেতার নাম উঠে আসা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। এটি শুধু রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার কৌশল, নাকি সত্যিকারের ঘটনার প্রতিফলন—সেটি নির্ভর করবে পুলিশি তদন্তের নিরপেক্ষতার উপর।

 

 

Tags: ককটেল হামলার অভিযোগে ফুলপুর থানায় মামলাবৈষম্যবিরোধী আন্দোলনে গুলি
Previous Post

পরিকল্পিত সংঘাত ও ইস্যু তৈরি করে নির্বাচনকে অনিশ্চিত করা হচ্ছে : এমরান সালেহ প্রিন্স

Next Post

ময়মনসিংহ চোরাই লেগুনা গাড়ি সহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার,

Abdul Hoque Liton

Abdul Hoque Liton

Next Post
ময়মনসিংহ চোরাই লেগুনা গাড়ি সহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার,

ময়মনসিংহ চোরাই লেগুনা গাড়ি সহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার,

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bijoy71TV

Copyright © 2025 Bijoy71 Tv.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
  • আইন-আদালত
  • জাতীয়
  • ফিচার
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য ও সংস্কৃতি

Follow Us

Social icon element need JNews Essential plugin to be activated.
No Result
View All Result
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব

Copyright © 2025 Bijoy71 Tv.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Powered by
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by