ফুলপুরে মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে ময়মনসিংহের ফুলপুরে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর মহিলা দলের যৌথ আয়োজনে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর রোডস্থ হাজী কমিউনিটি সেন্টারে এ কর্মী সমাবেশ বসে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিল চৌধুরী লিলি। প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মাহাবুবুর রহমান মোস্তফা, উত্তর জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি রেহেনা পারভীন ববি, মনোয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক রোকেয়া বেগম ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌসি জাহান সুপ্তি।

See also  পূর্ব বিরোধে প্রতিপক্ষের হামলা, বাড়িতে ঢুকে কুপিয়ে আহত, থানায় অভিযোগ

সমাবেশে বক্তারা বিএনপির চলমান রাজনৈতিক কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি স্থানীয় ও জাতীয় পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার তাগিদ দেন তারা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হোসনে আরা নিলু।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with