গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার নিবেদিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো বাধা ছাড়াই সংবাদমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
শনিবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাংবাদিকদের মেধাবী শিক্ষার্থী সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন।

See also  ত্রিশালের বাগান আলিম মাদ্রাসার সভাপতি হলেন সাংবাদিক জোবায়ের হোসেন

প্রতিমন্ত্রী বলেন, “স্বাধীন গণমাধ্যম দেশের গণতন্ত্র ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সাংবাদিকরা বাধাহীনভাবে দায়িত্বশীল সংবাদ পরিবেশন করতে পারেন, তাহলে সমাজ ও রাষ্ট্র উভয়ই উপকৃত হবে।”
তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সরকার চায় গণমাধ্যম যেন কোনো অভাব বা হস্তক্ষেপ ছাড়াই সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারে। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

See also  নতুন দলের সঙ্গে হাত মিলিয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে স্বাধীনতাবিরোধীরা--প্রিন্স

 

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with