গৌরীপুরে অলিতে-গলিতে ৩১ দফা প্রচারে আনোয়ারুল ইসলাম বাবুল

মোঃ আব্দুল হক লিটন

ময়মনসিংহের গৌরীপুরে এখন একটাই আলোচনার বিষয়,৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি। এই কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দেওয়ার মিশনে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সম্ভাব্য এমপি প্রার্থী আনোয়ারুল ইসলাম বাবুল। রাজনীতির মঞ্চে নয়, বরং গৌরীপুরের অলিতে-গলিতে, হাটে-বাজারে, চায়ের দোকানে এবং গ্রামের আড্ডার মাঝেও দেখা যায় তাকে। নিজ হাতে লিফলেট বিতরণ করছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং ৩১ দফার তাৎপর্য ব্যাখ্যা করছেন।

বাবুল শহীদ পরিবারের প্রতিনিধি হলেও তিনি নিজস্ব নেতৃত্বের কারণে তৃণমূলের আস্থা অর্জন করেছেন। তার ভাতিজা শহীদ নুরে আলম সিদ্দিকী রাকিব ২০২৪ সালের আন্দোলনে জীবন দিয়েছিলেন। সেই ত্যাগের স্মৃতি তাকে রাজনৈতিক সংগ্রামে আরও দৃঢ় করেছে। তিনি ১৯৯০ সালে ছাত্রদল থেকে রাজনীতিতে যাত্রা শুরু করেন। দীর্ঘ ৩৫ বছরের রাজপথের অভিজ্ঞতা তাকে একজন নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বাবুলের নিজস্ব নীতি হলো জনগণের রাজনীতি জনগণের কাছে ফিরিয়ে আনা। তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্য নিয়েই তিনি মাঠে নেমেছেন। প্রতিদিন বিভিন্ন ইউনিয়নে লিফলেট বিতরণ ও সচেতনতা অভিযান চলছে। চায়ের দোকানে বসে রাজনৈতিক আলোচনা, মোড়ে-মোড়ে বিতর্ক এবং হাট-বাজারে লিফলেট পড়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ৩১ দফার বার্তা।

See also  হালুয়াঘাটে গোয়েন্দা অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

গৌরীপুর পৌরসভা থেকে শুরু করে প্রতিটি গ্রামে তৃণমূল কর্মীরা লিফলেট হাতে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন নতুন রাষ্ট্রসংস্কার ভাবনা। স্থানীয়রা বলছেন, “বাবুল ভাই রাজনীতিকে মাঠের বাস্তবতায় ফিরিয়ে এনেছেন। তিনি মানুষের নেতা, ক্ষমতার জন্য নয়।”

বাবুল মনে করেন, ৩১ দফা বাংলাদেশের নতুন সূচনার রূপরেখা। এই উপলব্ধি থেকেই তিনি নিয়েছেন বিভিন্ন কর্মসূচি। কর্মীসভা ও ঘরোয়া বৈঠকে জনগণকে ৩১ দফার লক্ষ্য ও প্রাপ্তি বোঝানো হচ্ছে। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সঙ্গে আলোচনা সভার মাধ্যমে তরুণ ও নারী নেতৃত্বকে সক্রিয় করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও, পোস্টার ও ইনফোগ্রাফিকের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সংস্কার ভাবনা। এছাড়া অসহায় ও নিম্ন আয়ের পরিবারের পাশে দাঁড়িয়ে প্রমাণ করছেন রাজনীতি মানে কেবল বক্তৃতা নয়, সেবা।

See also  নেত্রকোনায় দা’র কোপে গুরুতর আহত ১, নারী সহ ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা

বাবুল বলেন, “গৌরীপুরের প্রতিটি অলিতে-গলিতে আমরা পৌঁছে দিতে চাই তারেক রহমানের ৩১ দফার বার্তা। জনগণের রাজনীতি জনগণের কাছেই ফিরিয়ে দিতে চাই।”

তৃণমূল নেতাকর্মী ও স্থানীয় ভোটারদের মধ্যে এখন একটাই আশা,এই ধারাবাহিক নেতৃত্ব গৌরীপুরের রাজনীতিতে নতুন দিক আনবে। সবাই বলছেন, “যে নেতা মাঠে আছেন, জনগণের সঙ্গে আছেন, তিনিই আমাদের প্রার্থী।”

আজ গৌরীপুরের রাজনীতিতে আনোয়ারুল ইসলাম বাবুল কেবল শহীদ পরিবারের প্রতিনিধি নন, তিনি তৃণমূলের বিশ্বাস, ৩১ দফার মুখপাত্র এবং নতুন নেতৃত্বের প্রতীক। তার নেতৃত্বে বিএনপির রাজনীতি ফিরে পাচ্ছে প্রাণ, আর লিফলেটের হাত ধরে জন্ম নিচ্ছে নতুন আন্দোলনের জোয়ার।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with