• Latest
  • Trending
  • All
ধর্মকে নয়, ইসলামী মূল্যবোধকে অগ্রাধিকার দেবে বিএনপি — এমরান সালেহ প্রিন্স

ধর্মকে নয়, ইসলামী মূল্যবোধকে অগ্রাধিকার দেবে বিএনপি — এমরান সালেহ প্রিন্স

October 16, 2025
ত্যাগীদের রক্তে গড়া দল, এখন সুবিধাবাদীদের দখলে— এডঃ এনায়েতুর রহমান

ত্যাগীদের রক্তে গড়া দল, এখন সুবিধাবাদীদের দখলে— এডঃ এনায়েতুর রহমান

April 20, 2026
ময়মনসিংহে তুচ্ছ বিরোধে প্রাণ গেল গৃহবধূর, গ্রেফতার অভিযুক্ত দম্পতি

ময়মনসিংহে তুচ্ছ বিরোধে প্রাণ গেল গৃহবধূর, গ্রেফতার অভিযুক্ত দম্পতি

April 17, 2026
ফুয়েল কার্ড জটিলতায় পেট্রোল ও অকটেনের দাবিতে ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধ

ফুয়েল কার্ড জটিলতায় পেট্রোল ও অকটেনের দাবিতে ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধ

April 15, 2026
জীবন-মৃত্যুর লড়াইয়ে দুখু, এখন কিছুটা সুস্থ, জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা ছিল প্রশংসিত

জীবন-মৃত্যুর লড়াইয়ে দুখু, এখন কিছুটা সুস্থ, জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা ছিল প্রশংসিত

April 11, 2026
আত্মগোপন শেষে ফের প্রকাশ্যে ছাত্র-জনতার ওপর হামলাকারী জুটন চন্দ্র ঘোষ

আত্মগোপন শেষে ফের প্রকাশ্যে ছাত্র-জনতার ওপর হামলাকারী জুটন চন্দ্র ঘোষ

April 11, 2026
২০ মাস পর কবর থেকে তোলা হলো গুলিবিদ্ধ তরুণ রাব্বির মরদেহ

২০ মাস পর কবর থেকে তোলা হলো গুলিবিদ্ধ তরুণ রাব্বির মরদেহ

April 9, 2026
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

April 7, 2026
মুক্তাগাছায় অটোরিকশা চালক হত্যা ও ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার -৪

মুক্তাগাছায় অটোরিকশা চালক হত্যা ও ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার -৪

April 2, 2026
​নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ: প্রশাসনের ভূমিকা রহস্যজনক

​নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ: প্রশাসনের ভূমিকা রহস্যজনক

April 1, 2026
ফুলপুরে সড়ক দুর্ঘটনায় যুবদলের কর্মী রিয়াদ নিহত

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় যুবদলের কর্মী রিয়াদ নিহত

April 1, 2026
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার

April 1, 2026
ময়মনসিংহে দুই সপ্তাহে মাদক ও অপরাধবিরোধী অভিযানে গ্রেফতার প্রায় তিন শতাধিক

ময়মনসিংহে দুই সপ্তাহে মাদক ও অপরাধবিরোধী অভিযানে গ্রেফতার প্রায় তিন শতাধিক

March 28, 2026
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Sample Page
Monday, April 20, 2026
  • Login
Bijoy71TV
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব
No Result
View All Result
Bijoy71TV
No Result
View All Result
Home ময়মনসিংহ

ধর্মকে নয়, ইসলামী মূল্যবোধকে অগ্রাধিকার দেবে বিএনপি — এমরান সালেহ প্রিন্স

ধর্মকে নয়, ইসলামী মূল্যবোধকে অগ্রাধিকার দেবে বিএনপি — এমরান সালেহ প্রিন্স

by Abdul Hoque Liton
October 16, 2025
in ময়মনসিংহ, সর্বশেষ, সারাদেশ
0
ধর্মকে নয়, ইসলামী মূল্যবোধকে অগ্রাধিকার দেবে বিএনপি — এমরান সালেহ প্রিন্স
496
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

মোঃ আব্দুল হক লিটনঃ

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “বিএনপি জনগণের রায়ে দেশ সেবার দায়িত্ব পেলে ইসলামকে রাজনীতির হাতিয়ার বানাবে না, বরং ইসলামী মূল্যবোধ, রীতি-নীতি ও সংস্কৃতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।

বৃহস্পতিবার বিকেলে আলোকিত ধোবাউড়া গড়তে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে উপজেলা সদরের ডাক বাংলো প্রাঙ্গণে সদর ইউনিয়নের মসজিদ ও মাদরাসা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, কিন্তু ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতি রক্ষায় এবং পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” ও “ধর্মীয় মূল্যবোধ এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস” সংযোজন করেছিলেন—যা আওয়ামী লীগ পরে ক্ষমতার জোরে বাতিল করে দেয়। বিএনপি পুনরায় তা সংবিধানে ফিরিয়ে আনতে প্রস্তাব দিয়েছে।

See also  শেরপুরে হারিয়ে যাওয়া ঐতিহ্যের উল্লাস: হাজারো মানুষের অংশগ্রহণে ষাড়ের মই দৌড় প্রতিযোগিতা

তিনি আরও বলেন, যে দল কুরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন করেনি, করতে দেবে না, সেই দল বিএনপি কখনও ইসলাম থেকে দূরে সরে যেতে পারে না। কয়েকটি দল ইসলামকে বিভক্ত করে কোটা রাজনীতি করতে চায়, কিন্তু বিএনপি ও বাংলাদেশের ধর্মপ্রাণ জনগণ তা হতে দেবে না।

প্রিন্স বলেন, গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশ আজ গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছে। আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনকে অর্থবহ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আলেম-ওলামাদের আহ্বান জানিয়ে বলেন, ধানের শীষের পক্ষে থাকুন। ইসলাম, দেশের সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বিএনপিকে বিজয়ী করুন।

ময়মনসিংহ-১ আসনে ধানের শীষ বিজয়ী হলে ইমাম-মুয়াজ্জিনদের চাকরি বিধি প্রণয়ন, সম্মানজনক বেতন-ভাতা, মসজিদের বিদ্যুৎ বিল মওকুফ ও বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন তিনি।

See also  ফুলবাড়িয়ায় মিথ্যা মামলার আতঙ্কে অসহায় এক পরিবার

মুফতি মাওলানা নজিম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, ইমাম সমিতির সভাপতি মাওলানা তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন, হাফেজ আবদুল কাইয়ুম, মাওলানা মোস্তফা কামাল, মুফতি রুহুল আমিন প্রমুখ।

এছাড়া উপজেলা বিএনপির মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, যুবদল নেতা আবুল কাশেম ডলার, ওলামা দলের মাওলানা হাবিবুর রহমান, কৃষক দলের নয়ন মণ্ডল, ছাত্রদলের জালাল উদ্দিন ও সাইফুল ইসলাম পলাশসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে এমরান সালেহ প্রিন্স উপস্থিত আলেম-ওলামাদের আতর উপহার দেন।

Tags: ইসলামী মূল্যবোধকে অগ্রাধিকার দেবে বিএনপি — এমরান সালেহ প্রিন্সধর্মকে নয়
Share198Tweet124
Abdul Hoque Liton

Abdul Hoque Liton

  • Trending
  • Comments
  • Latest
হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

October 29, 2025
ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

August 14, 2025
টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

February 28, 2026
নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

0
সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

0
মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

0
ত্যাগীদের রক্তে গড়া দল, এখন সুবিধাবাদীদের দখলে— এডঃ এনায়েতুর রহমান

ত্যাগীদের রক্তে গড়া দল, এখন সুবিধাবাদীদের দখলে— এডঃ এনায়েতুর রহমান

April 20, 2026
ময়মনসিংহে তুচ্ছ বিরোধে প্রাণ গেল গৃহবধূর, গ্রেফতার অভিযুক্ত দম্পতি

ময়মনসিংহে তুচ্ছ বিরোধে প্রাণ গেল গৃহবধূর, গ্রেফতার অভিযুক্ত দম্পতি

April 17, 2026
ফুয়েল কার্ড জটিলতায় পেট্রোল ও অকটেনের দাবিতে ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধ

ফুয়েল কার্ড জটিলতায় পেট্রোল ও অকটেনের দাবিতে ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধ

April 15, 2026
Bijoy71TV

Copyright © 2025 Bijoy71 Tv.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
  • আইন-আদালত
  • জাতীয়
  • ফিচার
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য ও সংস্কৃতি

Follow Us

No Result
View All Result
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব

Copyright © 2025 Bijoy71 Tv.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In