জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থান স্মরণে বিএনপির কালো ব্যাজ ও মৌন মিছিল

শ্রাবণী সরকার ময়মনসিংহঃ

১৮ জুলাই ২০২৫, শুক্রবার ঐতিহাসিক জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ মহানগর ও উত্তর জেলা বিএনপির যৌথ উদ্যোগে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় শহরের দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয় এই প্রতীকী কর্মসূচি। ময়মনসিংহ মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী (আলম) এর নেতৃত্বে যুবদলের শতাধিক নেতাকর্মী কালো ব্যাজ ধারণ করে শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

See also  সমাজ গঠনে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আবাবিল ইসলামী যুব সংগঠন

মিছিলটি ময়মনসিংহ প্রেসক্লাব চত্বর প্রদক্ষিণ করে টাউন হল মোড়ে এসে শেষ হয়। এ সময় দলীয় পতাকা অর্ধনমিত রেখে এবং জাতীয় সংগীত পরিবেশন না করে মৌনভাবে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হয়।

নূরে আলম সিদ্দিকী বলেন, জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থান ছিল এদেশের ইতিহাসে জনগণের প্রতিবাদের এক অনন্য দৃষ্টান্ত। যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের আত্মত্যাগ আমাদের প্রেরণা। আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাচ্ছি।”

See also  আন্তর্জাতিক আদিবাসী দিবস ঘিরে ময়মনসিংহে সংবাদ সম্মেলন, ৭ দফা দাবি পেশ

কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের নেতৃবৃন্দ, ছাত্রদলের সাবেক নেতারা, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীরা।

দলের পক্ষ থেকে জানানো হয়, শহীদদের স্মরণে আগামী এক সপ্তাহব্যাপী বিভিন্ন দোয়া মাহফিল, আলোচনা সভা এবং গণসংযোগ কর্মসূচি চলবে।

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with